Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক

খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫টায়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।বৈঠক শেষে খালেদা জিয়ার বাসার সামনে উপস্থিত সাংবাদিকদের ড. আব্দুল মঈন খান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পারিক সম্পর্কের চুক্তি অনুযায়ী প্রতি ছয় মাস অন্তর সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ঢাকায় আসেন। তাদের এ সফরের অংশ হিসেব ওয়েন্ডি শারম্যান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’বৈঠক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তি...
আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস

জাতীয়, বিশেষখবর
  আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বিকাল সাড়ে ৪টায় রাষ্ট্রীয়ভাবে উদযাপিত মে দিবসের কর্মসূচি উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে সকাল সাড়ে ৭টায় রাজউক অ্যাভিনিউতে শ্রম ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হবে। এর    নেতৃত্ব দেবেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।জানা যায়, মে দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুই দিনের (১ ও ৪ মে) কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মে দিবসের র‌্যালি, সাংস...
বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএসএফ’র গুলিতে  দিনাজপুরের বিরল সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ধর্মজইন সীমান্তের  মেইন পিলার ৩২১ এর ১০ এবং ১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।নিহতের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আব্দুর রাজ্জাক ভারতের আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ভারতের ৪১ কাটাবাড়ি বিএসএফ’র সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.জামাল হোসেন সীমান্তে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তি নিহতের কথা স্বীকার করে জানিয়েছেন, নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হলে বিএসএফ’র সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেব।...
বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

জাতীয়, বিশেষখবর
  কুমিল্লার লাকসামে কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লাকসামের হরিশচরে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।লাকসাম রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ কাজী মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন সকাল ঢাকা যাচ্ছিল। লাকসাম রেলওয়ে জংশন ও লালমাই রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটির একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে টুলব্যান (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. আবু তাহের জানান, এ ঘটনায় চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশনে সকাল ৮টা ৫০ মিনিট...
মহিউদ্দীন চৌধুরী হাসপাতালে ভর্তি

মহিউদ্দীন চৌধুরী হাসপাতালে ভর্তি

জাতীয়, স্লাইড
চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীকে হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার বিকেলে তাকে নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।তার সচিব ওসমান গণি  জানান, কিছুদিন ধরে বিভিন্ন রোগ নিয়ে কষ্ট করছেন তিনি। এর মধ্যে ফুসফুসে পানি জমার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দীন চৌধুরী।চিকিৎসকদের বরাতে তিনি আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন ওসমান গণি ।...
২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা

২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা

জাতীয়, বিশেষখবর
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা।মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে প্রবৃদ্ধির হার ছিল ২.০ শতাংশের বেশি। আগের চেয়ে এই প্রবৃদ্ধির হার উল্লেখ্যযোগ্য। ২০১৮ সালে জাতীয় বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা করলে এটি হবে আর্থিক দিক থেকে শক্তিশালী প্রবৃদ্ধি।অর্থমন্ত্রী আজ তার সচিবালয়ের কার্যালয়ে ইকোনোমিক রিপোর্টার ফোরামের সদস্যদের সঙ্গে বাজেট পূর্ব আলোচনা অনুষ্ঠানে একথা বলেন।তিনি আরো বলেন, আগামী তিন বছরের মধ্যে বাজেটের আকার বেড়ে দ্বিগুণ হবে বলে ধারণা করা যাচ্ছে। আগামী অর্থ বছরে বাজেটের আকার হবে প্রায় তিন লাখ কোটি টাকা।...
চসিকের নতুন মেয়র নাছির

চসিকের নতুন মেয়র নাছির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক'র নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির। চসিকের মোট ৭১৯টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফলে ‘হাতি’ প্রতীক নিয়ে নাছির সর্বমোট ৪,৭৫,৩৬১ ভোট পেয়েছেন। অার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মনজুর আলম পেয়েছেন ৩,০৪৮৩৭ ভোট। তার প্রতীক ছিল কমলালেবু।চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে সর্বশেষ এ ফলাফলে ঘোষিত হয়। রিটার্নিং কর্মকর্তা ‍আবদুল বাতেন এ ফলাফল ঘোষণা করেন। ৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চসিক এলাকায় মোট ভোটার ছিল ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ নয় লাখ ৩৭ হাজার ৫৩ এবং নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরুর পরপরই চট্টগ্রাম সিটি করপোর...
নেপাল ভ্রমণে সতর্কতা জারি

নেপাল ভ্রমণে সতর্কতা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভূমিকম্প বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।গত শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজার মানুষ হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির চারদিন পর এ সতর্কতা জারি করা হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণে বাংলাদেশিদের নিরুত্সাহিত করা হয়েছে।এদিকে, শনিবারের প্রথম ভূমিকম্পের পর দেশটি বেশ কয়েকবার ভূমিকম্পের পরাঘাত বা আফটার শকের কবলে পড়েছে। এরমধ্যে গতকাল মঙ্গলবারও দুই আফটার শকের কবলে পড়ে প্রতিবেশি এই দেশটি। এ কারণে এখনও দেশটির লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।উল্লেখ্য, ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচহাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দশহাজার ছাঁড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী।...