Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

বর্ষা মৌসুমে ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে

বর্ষা মৌসুমে ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে

জাতীয়, বিশেষখবর
  বর্ষা মৌসুমে নদী অশান্ত থাকে, তাই এসময় ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। আজ শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।শাহজাহান খান বলেন, 'ছোট যে লঞ্চগুলো সেগুলো আইনত কোনো অশান্ত নদীতে চলাচল করতে পারবে না। গতবার পিনাক-৬ দুর্ঘটনার পর ১১টা লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী হলে ফেরি দিয়ে পারাপার করা হবে।'নৌমন্ত্রী বলেন, ‘এবারের ঈদে লঞ্চের ধারণক্ষমতার বাইরে কোনো যাত্রী তুলতে দেওয়া হবে না। অতিরিক্ত যাত্রীর যখন চাপ থাকবে, তখন ফেরিতে তাদের পারাপার করা হবে। এবারের ঈদে লঞ্চের উপর কড়া নজরদারি থাকবে, যাতে অতিরিক্ত কোনো যাত্রী তুলতে না পারে।’তিনি আরো বলেন, 'গত বছরের ৪ আগস্ট এমভি পিনাক-৬ লঞ্চডুবির পর ১১টি ছোট লঞ্চ বন্ধসহ বর্ষা মৌসুমে বেশ কয়েকটি ছোট লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ...
রমজানের শিক্ষায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করুন

রমজানের শিক্ষায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানিয়েছেন তিনি।বাণীতে প্রধানমন্ত্রী বলেন, 'আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে এবং সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।' তিনি আরো বলেন,' আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।'পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা...
বিজিবি সদস্য গুলিবিদ্ধ নায়েক অপহৃত

বিজিবি সদস্য গুলিবিদ্ধ নায়েক অপহৃত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) টেকনাফের নাফ নদীতে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে বিপ্লব কুমার নামে গুলিবিদ্ধ এক বিজিবি সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার ভোরে গোলাগুলি ও হাতাহাতির পর নায়েক আবদুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্যকে বিজিপি অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে। গত রাত পর্যন্ত তাঁকে ফেরতদান ও গুলিবর্ষণ সম্পর্কে বিজিপি কর্তৃপক্ষের ভাষ্য জানা যায়নি। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, ভুল বোঝাবুঝির কারণে এ গুলির ঘটনা ঘটেছে। অপহৃত নায়েককে ফেরত আনার প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নাফ নদীর বাংলাদেশ জলসীমানায় বিজিবির একটি টহলদল ছিল। ভোর সাড়ে ৫টার দিকে মিয়ানমারের বিজিপি আকস্মিক এই দলের ওপর হামলা চালায়। বিজিপির গুলিতে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হন। বিজিবির আরো এক সদস্...
পবিত্র মাহে রমজান শুরু কাল, তারাবি আজ

পবিত্র মাহে রমজান শুরু কাল, তারাবি আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দেশের আকাশে কোথাও বুধবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মুসলমানদের রোজা রাখার মাস পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। তবে আজ থেকে শুরু হবে তারাবি নামাজ। আর পবিত্র লাইলাতুল কদর পালিত হবে আগামী ১৪ জুলাই দিবাগত রাতে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশের কোথাও হিজরি ১৪৩৬ সনের রমজান ...
রমজানের শুভেচ্ছা জানাতে শেখ হাসিনাকে মোদির ফোন

রমজানের শুভেচ্ছা জানাতে শেখ হাসিনাকে মোদির ফোন

জাতীয়, বিশেষখবর
মুসলিম সম্প্রদায়ের আসন্ন পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে মোদি ফোন করেন বলে তার বিদায়ী প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন।ছয় দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। আগামী ১৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। শামীম চৌধুরী বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী ফোন করে তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীও ভারতের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।'চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সংযমের পর ঈদুল ফিতর উদযাপন করবে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের মুসলিমরাও।...
পাপিয়া কারাগারে

পাপিয়া কারাগারে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নাশকতার মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিএনপি দলীয় সাবেক এমপি আশিফা আশরাফী পাপিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ হয়।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের জামিন থাকার পর নিম্ন আদালতে হাজির হয়েছিলেন পাপিয়া। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।...
আ’লীগ জঙ্গি তৈরি করে বিদেশীদের দেখাতে ধরে

আ’লীগ জঙ্গি তৈরি করে বিদেশীদের দেখাতে ধরে

জাতীয়, স্লাইড
  আওয়ামী লীগ নিজেরাই জঙ্গি তৈরি করে, আবার তারাই তা বিদেশীদের দেখানোর জন্য ধরে। সন্ত্রাস ও জঙ্গিবাদ আওয়ামী লীগের তৈরি। আওয়ামী লীগই এর সঙ্গে জড়িত। কিছুদিন পর পর আনসারুল্লাহ, রহমাতুল্লাহ বানানো হয়। যখনই তাদের (আওয়ামী লীগ) অবস্থা খারাপ হয়, তখন বিদেশীদের দেখানোর জন্য বলে আনসারুল্লাহ, রহমাতুল্লাহকে ধরছি। বিদেশীদের বলে, আমরা না থাকলে এ জঙ্গিবাদের উত্থান হবে।মঙ্গলবার রাতে নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব অভিযোগ বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে ৯টিতে জয় পায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।খালেদা জিয়া বলেন, আমরা বলতে চাই, আওয়ামী লীগের সময়ই জঙ্গিবাদ ও বোমাবাজের উত্থান হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, যশোরে উদিচি বোমা বিস্ফোরণ,...
জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিক্রিয়ায় এবং তিনিসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ২৪ ঘণ্টার হরতাল চলছে।বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে দলটি।মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করতে নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারি ষড়যন্ত্রের শিকার। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জুলুমের শিকার হয়েছেন। দেশের জনগণও এ রায়ে হতাশ হয়েছে।হরতালের সমর্থনে সকালে...