Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: Tohid Mahmud

১ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

১ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

জাতীয়, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৬৮৭ জনের নিবন্ধন করা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, আজ কুতুপালং ক্যাম্পে ১ হাজার  ৭১১ জন পুরুষ ও ১ হাজার ৩৮২ জন নারী মিলে ৩ হাজার ৯৩ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭২২ জন পুরুষ ও ৮৮৮ জন নারী মিলে ১ হাজার ৬১০ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ৩২০ জন পুরুষ ও ৬৮১ জন নারী মিলে ২ হাজার ১ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৩২৪ জন পুরুষ ও ৩৭৭ জন নারী মিলে ১ হাজার ৭০১ জন, লেদা ক্যাম্পে ৮৮৯ জন পুরুষ ও ৮৮৫ জন নারী মিলে ১ হাজার ৭৭৪ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৫৫৫ জন পুরুষ ও ৫১৩ জন নারী মিলে ১ হাজার ৬৮ জন এবং পুরোদিন...
ব্লু হোয়েল নয় ব্ল্যাকমেইল

ব্লু হোয়েল নয় ব্ল্যাকমেইল

স্লাইড
বিনোদন ডেক্স : রাজধানীর সেন্ট্রাল রোডে গত ৫ অক্টোবর ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী অপূর্বা বর্ধন স্বর্ণা। ইন্টারনেটে আসক্ত হওয়ার কারণে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ব্লু হোয়েল গেমের নির্দেশনায় সে আত্মহত্যা করেছে। কিন্তু পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে স্বর্ণার ব্লু হোয়েল গেম খেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ব্লু হোয়েল নয় অন্য কোনো ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে স্বর্ণা আত্মহত্যা করেছে। স্বর্ণার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করেছে কাউন্টার টেররিজমের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম (সোশ্যাল মিডিয়া মনিটরিং) বিভাগ।  এ বিষয়ে সাইবার ক্রাইমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘স্বর্ণার ব্যবহৃত কম্পিউটারটি নষ্ট। তার স্মার্টফোন এনে টেস্ট করে ব্লু হোয়েল গেম খেলার কোনো আলা...
যে তিন শ্রেণির লোক জান্নাতে যেতে পারবে না

যে তিন শ্রেণির লোক জান্নাতে যেতে পারবে না

স্লাইড
ধর্ম ডেস্ক :প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন শ্রেণির মানুষের ওপর আল্লাহর জান্নাত হারাম অর্থাৎ এই তিন শ্রেণির মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করেছেন। আল্লাহর কাছে কেঁদেছেন। মানুষের কল্যাণে দোয়া করেছেন।  তিনি তাঁর উম্মতের প্রতি গুরুত্বসহকারে এ তিন কাজ থেকে বিরত থাকতেই সতর্কতা জারি করেছেন। জানিয়েছেন তারা কখনো জান্নাতের স্বাদ পাবে না। এ তিন শ্রেণির লোক হলো- দাইয়্যুস দাইয়্যুস হলো ওই ব্যক্তি; যে তার পরিবারে পর্দা প্রথা চালু করেনি। পরিবারের লোকজন বেপর্দায় চলাফেরা করতো; বেহায়াপনায় লিপ্ত ছিল; কিন্ত সে তার কোনো প্রতিরোধ করেনি বা বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা-বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। তিনি যত বড় ইবাদতকারী আর তাহাজ্জুদ গুজার ব্যক্তিই হোন না কে...
বড় জয় দিয়ে শুরু পাকিস্তানের

বড় জয় দিয়ে শুরু পাকিস্তানের

খেলাধুলা, স্লাইড
স্পোর্টস ডেস্ক :বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৩ রানের জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইয়ে সিরিজের প্রথম দিবারাত্রির ওয়ানডেতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। আহমেদ শেহজাদ রানের খাতা খোলার আগেই ফিরেন সাজঘরে। দ্বিতীয় উইকেটে ফাখর জামানকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন বাবর আজম। ৪৩ রান করে ফাখর বোল্ড আউট হলে ভাঙে এই জুটি।  এরপর তৃতীয় উইকেটে বাবরের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ফেরেন মোহাম্মদ হাফিজ (৩২)। পাকিস্তান ইনিংসে সবচেয়ে বড় জুটিটা আসে চতুর্থ উইকেটে। শোয়েব মালিক আর বাবর আজম মিলে এই জুটিতে যোগ করেন ১৩৯ রান। ৮১ রান করে আউট হন মালিক। মালিক ৮১ রানে আউট হলেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। সুরাঙ্গা লাকমলের শিকার হয়ে ফেরার আগে ১...
হাতেগোনা কয়েকজন শিল্পী নিয়ে কাজ করলে হবে না, নতুনদের সুযোগ দিতে হবে

হাতেগোনা কয়েকজন শিল্পী নিয়ে কাজ করলে হবে না, নতুনদের সুযোগ দিতে হবে

বিনোদন, স্লাইড
বিনোদন ডেক্সঃ| ধ্রুব গুহ। এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী। ইউটিউবে তার কণ্ঠে দুটি গান পেরিয়েছে ‘কোটির ঘর’। গায়ক হিসেবে তিনি হয়েছেন সফল। পাশাপাশি গড়েছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’। নিজের প্রতিষ্ঠান থেকেও উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। সংগীতের এই মানুষটির সঙ্গে কথা হয় নানা বিষয় নিয়ে। ‘যে পাখি ঘর বোঝে না’ ও ‘শুধু তোমার জন্য’। আপনার গাওয়া দুটি গানই কোটির ঘর পার করেছে। কোটি পার হওয়ার অনুভূতি কেমন? অনুভূতি, ভালো লাগা চরম। তাতে কোনো সন্দেহ নেই। দুটি গানই মানুষের মুখে মুখে। ইউটিউবে কোটির ঘর যেমন পার হয়েছে, তেমনি সাধারণ মানুষের কাছেও গানগুলো পৌঁছে গেছে। বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে গেছে প্লাবন কোরেশীর কথা, তরিকের সংগীত পরিচালনায় ‘যে পাখি ঘর বোঝে না’ ও প্রিন্স রুবেলের কথা, সুর ও তরিকের সংগীত পরিচালনায় ‘শুধু তোমার জন্য’ গান দুটি। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ইউটিউবের ভিউ নি...
হরতালেও চবিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত

হরতালেও চবিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত

স্লাইড
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :জামায়াতের ডাকা হরতালের মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সারওয়ার পারভেজ  বলেন, বিভিন্ন বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হরতালে পরীক্ষা না নেবার বিষয়ে কারো কাছ থেকে কোন চিঠি পায়নি।  এদিকে, বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায় ক্লাস চললেও শিক্ষার্থীর সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কম। নাটকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিমা বলেন, আমাদের বেশ কয়েকটি ক্লাস হয়েছে। তাছাড়া বিভাগের তৃতীয় বর্ষের নির্ধারিত ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।...
ভিয়েতনামে বন্যা, ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

ভিয়েতনামে বন্যা, ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৭ জন মারা গেছে। দেশটির দুর্যোগ প্রতিরোধবিষয়ক সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, বন্যায় মৃতের সংখ্যার দিক থেকে এটি অন্যতম ভয়াবহ ঘটনা। ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৪০ জনের বেশি এবং আহত হয়েছে ২১ জন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় হোয়া বিনহ প্রদেশের বাসিন্দা এনগো থি সু ভিয়েতনামের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আমাদের পুরো গ্রামের লোকজন নির্ঘুম রাত পার করেছে… এ ধরনের পানির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব, অনেক বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি শক্তিশালী।’ দীর্ঘ উপকূল থাকায় ভিয়েতনামে প্রায়ই ভয়াবহ ঝড় ও বন্যার মুখে পড়ে। গত বছর বিধ্বংসী ঝড়ে ২০০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত মাসে দেশটির মধ্যাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। বন্যায় প্লাবিত হয় অনেক অঞ্চল, বিদ্যুৎহী...
গৃহায়ন অর্থায়ন মেলা ১৯-২১ অক্টোবর

গৃহায়ন অর্থায়ন মেলা ১৯-২১ অক্টোবর

অর্থ-বাণিজ্য, স্লাইড
অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এবং রিয়েল অ্যাস্টেট ও আবাসনসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী ১৯ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে গৃহায়ন অর্থায়ন মেলা-২০১৭। রাজধানীর সোনারগাঁও হোটেলে রিহ্যাবের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৭৬টি প্যাভিলিয়ন ও স্টল অংশগ্রহণকারীদের জন্য বরাদ্দ দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার রাজধানীর বিএইচবিএফসি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) এবং মেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকবে গ্রীনবিজ অ্যাড পয়েন্ট। এ সময় উপ...