Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

ফারাবীর দশ দিনের রিমান্ড মঞ্জুর

ফারাবীর দশ দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষখবর
  ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীর দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকাল ৩টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ বিষয়ে শুনানি হয়। এর আগে সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎকে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার কথা ফারাবী স্বীকার করেন বলে পরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে র‌্যাব। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসির সামনে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন তার স্ত্রী।...
খালেদার সঙ্গে ৮ রাষ্ট্রদূতের বৈঠক

খালেদার সঙ্গে ৮ রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয়, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ আট দেশের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।তারা সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করে সাড়ে আটটার দিকে বের হন।বৈঠকে বার্নিকাটের নেতৃত্বে যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেন, ডেনমার্ক, সুইডেন এবং ইইউয়ের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।...
সংবিধান অনুযায়ীই নির্বাচন-সংলাপ হবে: নাসিম

সংবিধান অনুযায়ীই নির্বাচন-সংলাপ হবে: নাসিম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেছেন, সংবিধান অনুসারেই নির্বাচন হবে। সংলাপও হবে। তা হবে নির্বাচন কমিশনের সাথে। কোন খুনীর সাথে নয়। মঙ্গলবার খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিদর্শন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।নাসিম বলেন, আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি দুনিয়ায় কারও নেই। ২০১৯ সালে বিশ্বাকাপের খেলার মতই আবার নির্বাচন হবে। খালেদা জিয়াকে সে সময়ের জন্য তৈরী হতে হবে। সাহস থাকলে নির্বাচনে আসতে হবে।জনগণের সমর্থন নিয়ে দেশের জঙ্গি দমন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইন আদালত কিছুই মানেন না। বিশ্ব এজতেমা, শিশুদের পরীক্ষা তাঁর কাছে গুরুত্ব পায় না। এই নেত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এখন জনগনের দাবি।  বুধবার খালেদা জিয়া দুর্নীতি মামলায় আদালতে হাজির না হলে তাঁকে গ্রেফতারে সরকারের কোনো পরিকল্পনা আছে-কিনা এমন প্রশ্নের জব...
দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা বন্ধ করুন

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা বন্ধ করুন

জাতীয়, বিশেষখবর
বিএনপির যুগ্ম মহাসচিব ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা বন্ধ করুন, অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন।মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি একথা বলেন।বিবৃতিতে তিনি বলেন, পুলিশী নির্যাতন ও নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কল্যানে দমন-পীড়ণই এখন পতনোন্মুখ সরকারের একমাত্র অবলম্বন। কতিপয় দলকানা গণমাধ্যমের অপপ্রচার ও ১৪ দলীয় আওয়ামী গলাবাজী শেষবিচারে ক্ষমতায় টিকে থাকার নি:স্ফল ব্যাকুলতায় শিগগির পর্যবসিত হবে।তিনি বলেন, সরকার বিরোধী দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন মেয়রসহ অনেক নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের খোঁচায় অপসারণ করেছে। আওয়ামী গণতন্ত্রে এটি নূতন কিছু নয়, বরং এটি আ'লীগের রাজনৈতিক কর্মসূচি ও বাকশালতন্ত্রের বাস্তবায়ন। এরই অংশ হিসেবে রাজশাহীর সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় হামল...
বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সুবোধ চন্দ্র ঢালী বলেন, হরতালের কারণে বুধবারের এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল পর্যন্ত করা হয়েছে। এর আগে রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়।  শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এ পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন। গত ২ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি জোটের লাগাতার অবরোধের সঙ্গে হরতালের কারণে প্রথম থেকেই বিঘ্নিত হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর প...
বুধবার বিশেষ আদালতে যাবেন না খালেদা জিয়া

বুধবার বিশেষ আদালতে যাবেন না খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও নিরাপত্তার কারণে বুধবার বিশেষ আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে তার আইনজীবী অ্যাড. সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সানাউল্লাহ বলেন, হরতাল-অবরোধ থাকায় বেগম খালেদা জিয়া বুধবার আদালতে হাজির হবেন না।জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় আগামী ৪ মার্চ তারেক রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দুই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ওই একই দিন...
হংকংয়ে চীন বিরোধী ৩৬ বিক্ষোভকারী গ্রেফতার

হংকংয়ে চীন বিরোধী ৩৬ বিক্ষোভকারী গ্রেফতার

আন্তর্জাতিক
  হংকংয়ে চীনা বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পর ঘটনাস্থল থেকে অন্তত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার চীনের সীমান্তবর্তী হংকংয়ের নতুন এলাকা য়ুয়েন লঙ’এ এ ঘটনা ঘটে।বিক্ষোভকারীরা চীনা নাগরিকদের জন্য প্রবর্তিত “মাল্টিপল-এন্ট্রি পারমিট” বাতিলের দাবীতে ও “চীনা কমিউনিস্ট পার্টি নিপাত যাক” বলে শ্লোগান দেয়। বিক্ষোভকারীরা সীমান্তের ওপার থেকে আসা কথিত ‘সমান্তরাল বিক্রেতা’দের বিরুদ্ধে অভিযোগ তুলে। এসব বিক্রেতারা হংকং থেকে পণ্য কিনে চীনা সীমান্ত এলাকায় চড়া দামে বিক্রি করে।বিক্ষোভকারীরা য়ুয়েন লঙ’র প্রধান রাস্তা ময়লার বাক্স জড়ো করে বন্ধ করে দেয়। পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের বাধা দেয়। এক নারী বিক্ষোভকারীকে পুলিশ জোর করে সরিয়ে নেয়ার চেষ্টা করা কালে তার নাক ফেটে রক্তপাত হয়।আক্রমণ, আক্রমণাত্মক অস্ত্র বহন, আইন অমান্য ও মারামারি করায় ঘটনাস্থল থেকে ১৩ বছর থেকে শুরু করে ...
সচিব পদে পদোন্নতি পেলেন ৯ কর্মকর্তা

সচিব পদে পদোন্নতি পেলেন ৯ কর্মকর্তা

জাতীয়, বিশেষখবর
জনপ্রশাসনের ৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া সবাই ভারপ্রাপ্ত সচিব বা ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্বে পালন করছিলেন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শফিকুল আজম, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সদস্য আরাস্তু খান ও হুমায়ুন খালিদ, প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য শ্যামল কান্তি ঘোষ, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের সচিব মাকসুদুল হাসান খান।...