Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

খালেদাকে আরেকটি সুযোগ দিয়েছেন শেখ হাসিনা : সুরঞ্জিত

খালেদাকে আরেকটি সুযোগ দিয়েছেন শেখ হাসিনা : সুরঞ্জিত

জাতীয়, বিশেষখবর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আরেকটি সুযোগ দিয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিসিসি) অংশ নিয়ে প্রমাণ করুন আপনার জনপ্রিয়তা আছে কি না।’ শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলমান রাজনীতি বিষয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।তিনি বলেন, ‘খালেদা জিয়া আইনের শাসনের প্রতি অবজ্ঞা দেখিয়ে যে বৈষম্যমূলক আচরণ করেছেন তা অমার্জনীয় অপরাধ ও অগ্রহণযোগ্য।’খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ, এই জায়গাটিকে নষ্ট করবেন না। আমরা আশা করছি আপনি বৈষম্যমূলক আচরণ ছেড়ে দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আমি আহবান জানাবো নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদী আচরণ বন্ধ করে গণতন্ত্রে ফির...
ইরাকে বহু প্রত্ননিদর্শন গুঁড়িয়ে দিল আইএস

ইরাকে বহু প্রত্ননিদর্শন গুঁড়িয়ে দিল আইএস

আন্তর্জাতিক, স্লাইড
  সভ্যতার সূতিকাগার হিসেবে পরিচিত ইরাকের প্রাচীন শহর নমরুদের ইতিহাস-ঐতিহ্য মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। তাদের ধ্বংসের তালিকায় কেবল ভাস্কর্য নয়, রয়েছে সুন্নিদের প্রাচীন মসজিদও। আইএসের ভাষ্য, প্রাচীন এসব ভাস্কর্য আর মসজিদ- স্রষ্টার পরিবর্তে যেগুলোর উপাসনা করা হতো, সেগুলো গুঁড়িয়ে দেওয়াই দরকার। গত বৃহস্পতিবার বুলডোজার নিয়ে আইএস তাদের তাণ্ডব শুরু করে। নমরুদের ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি ইরাকের পর্যটন ও প্রাচীন নিদর্শনবিষয়ক মন্ত্রণালয়। তবে স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আইএস জঙ্গিরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো গুঁড়িয়ে দেওয়ার আগে মূল্যবান জিনিসপত্র লুট করে। আইএসের এ বর্বর কাণ্ডের নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। ইউনেসকো এই ধ্বংসযজ্ঞকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে। সংস্থাটির মহাপরিচালক গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ নিয়ে নি...
ভারত কোয়ার্টার ফাইনালে

ভারত কোয়ার্টার ফাইনালে

খেলাধুলা, খেলার মাঠ
পরশু ভারতীয় এক পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন মাইকেল হোল্ডিং। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ সম্পর্কে তাঁর বক্তব্য ছিল একটিই- ‘এই ভারতকে হারানো সম্ভব নয় ওয়েস্ট ইন্ডিজের।’ প্রশ্নকর্তা নানাভাবে বিষয়টি ঘোরানোর চেষ্টা করেছেন, যাতে একবারের জন্য হলেও সাবেক ক্যারিবিয়ান পেসার নিজের মন্তব্যটা একটু ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নিয়ে যান। কিন্তু টলানো যায়নি হোল্ডিংকে। আসলে বাস্তবতাকে তো তিনি আর আবেগ দিয়ে উপেক্ষা করতে পারেন না। বিষয়টি এমন যে হারটা যেন অবধারিতই ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য। সেটি আরো বেশি জেসন হোল্ডাররা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন মাত্র ১৮২ রানে গুটিয়ে গিয়ে। বোলিংয়ে যদিও বিশ্বকাপের আগের ম্যাচগুলোর হতাশা ঝেড়ে নতুনভাবে নিজেদের তুলে ধরেছিলেন, কিন্তু তাতেও থামানো যায়নি ভারতের জয়রথ। ৪ উইকেট হাতে রেখে বিশ্বকাপের টানা চতুর্থ জয় নিশ্চিত করার সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিটটাও কাটা হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নদের।...
অভিজিৎ হত্যার ঘটনাস্থল পরিদর্শন এফবিআইয়ের

অভিজিৎ হত্যার ঘটনাস্থল পরিদর্শন এফবিআইয়ের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল ও বাংলা একাডেমি প্রাঙ্গন প্রদর্শন এবং ছবি তুলে নিয়ে গেলেন তদন্তে সহায়তা করতে আসা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টেগিশনের (এফবিআই) ৪ সদস্যের প্রতিনিধি দল।শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে অভিজিৎ হত্যার ঘটনাস্থলে পৌঁছান এফবিআই সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন হত্যাকাণ্ড ঘটনার তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায়।এফবিআই সদস্যরা হত্যাকাণ্ডের ঘটনাস্থলের ছবি তোলেন এবং পুরো এলাকা ঘুরে দেখেন। এরপর তারা যান সোহরাওয়ার্দী উদ্যানে মেলার স্থানে। সেখান থেকে যান বাংলা একাডেমীর ভেতরে।বাংলা একাডেমী প্রাঙ্গণ ঘুরে দেখার পর গোয়েন্দা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে পাশের পরমাণু শক্তি কমিশনের ফটকের সামনে ফুটপাতে আসেন তারা। এরপর রাস্তা পেরি...
যুদ্ধ পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা গ্রহণ করছে সরকার

যুদ্ধ পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা গ্রহণ করছে সরকার

বিশেষখবর
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণ করছে। এ পরীক্ষা অনুষ্ঠানে বেশ কৌশলী হয়ে আমাদের কাজ করতে হচ্ছে। সাভার সেনানিবাসে সেনাবাহিনী পরিচালিত নতুন এক বিশেষায়িত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্বোধন করতে গিয়ে আজ বৃহস্পতিবার সকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। নুরুল ইসলাম নাহিদ বলেন, সামরিক বাহিনী বিশ্বে সুনাম অর্জন করে জাতির জন্য অসামান্য গৌরব বহন করে এনেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদানও অনস্বীকার্য।অনুষ্ঠানে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার উজ জামান বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, তিনটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও দুটি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবেই এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করল। অনুষ্ঠানে আর্মি ইনস্...

উপায় বের করতে সরকারকে জাতিসংঘের আহ্বান

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে উপায় বের করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) হাইকমিশনার জেইড রাড আল হুসেইন। পাশাপাশি হাইকমিশনার বর্তমান পরিস্থিতির অগ্রগতি প্রতিবেদন নিয়মিতভাবে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় পাঠাতে এবং সংস্থাটির সঙ্গে নিয়মিতভাবে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) হাইকমিশনার জেইড রাড আল হুসেইনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। ওই সময়ে জেইড রাড আল হুসেইন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এই পরামর্শ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।হাইকমিশনার জেইড রাড আল হুসেইনের সঙ্গে দেখা করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে ...
খোকা-মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

খোকা-মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজধানীর গুলশান থানায় বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গুলশান থানার অপারেশন অফিসার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১০।তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের অভিযোগ আনা হয়েছে (ধারা ১২১/এ এবং ১২৪/এ)।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার জন্য পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুমতি মেলার পর বৃহস্পতিবার রাতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।’...
রবিবার থেকে ফের হরতালের হুমকি

রবিবার থেকে ফের হরতালের হুমকি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গণদাবি মেনে না নিলে আগামী ৮ মার্চ রবিবার থেকে দেশব্যাপী আবারও হরতালের কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ও ২০-দলীয় জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ হুমকি দেন।বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া ব্যবসায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন জঙ্গিবাদের ফেরিওয়ালা সেজেছে। প্রতারণা, ভণ্ডামি ও খুনের রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ জনগণের আন্দোলন নস্যাৎ করার জন্য জনগণের লাশকে পুঁজি করে টিকে থাকার ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গণআন্দোলনকে নস্যাৎ করতে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের ওপর দায় চাপানোর জঘণ্য কসরত করছে।তিনি বলেন, আওয়ামী লীগই নাশকতা চালিয়ে বিরোধী দলের উপর দায় চাপানোর জন্য বোমা ও পেট্রোল বোমার গোডাউন তৈরি করেছে ...