Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

ভারতের চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বেশি

ভারতের চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বেশি

আন্তর্জাতিক
ভারতের চেয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি বলে নতুন এক বুলেটিনে জানিয়েছেন আণবিক বিজ্ঞানীরা। তারা বলছেন, গত বছর পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে ছিল ১২০টি পারমাণবিক অস্ত্র। এ সংখ্যা ভারতের পারমাণবিক অস্ত্রের চেয়ে ১০টি বেশি। 'দ্য নিউক্লিয়ার নোটবুক ইন্টারেকটিভ ইনফোগ্রাফিক' বুলেটিনে তারা এ তথ্য তুলে ধরেছেন। পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর পারমাণবিক অস্ত্রের ইতিহাস এবং সংখ্যার ডায়াগ্রাম দিয়ে এ ধরনের বুলেটিন ১৯৪৫ সালে প্রথম চালু করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আণবিক বিজ্ঞানীরা। বুলেটিনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশেরই প্রায় ৫ হাজার করে পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে, ফ্রান্সের আছে ৩০০ চীনের আছে ২৫০, যুক্তরাজ্যের ২২৫ এবং ইসরায়েলের আছে ৮০টি পারমাণবিক অস্ত্র। আর উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে মাত্র। এএফপি।...
আইএসের হাতে আরও এক বাংলাদেশি অপহৃত

আইএসের হাতে আরও এক বাংলাদেশি অপহৃত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লিবিয়ায় আরও এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস। পররাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।অপহৃত মো. আনোয়ার হোসেনের বাড়ি নোয়াখালী। তিনি লিবিয়ার আল-ঘানি তেল খনিতে কর্মরত ছিলেন।এর আগে শুক্রবার জিম্মি হয়েছেন বাংলাদেশি নাগরিক হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুরে। লিবিয়ার একটি তেল খনিতে কর্মরত অবস্থায় আরও আট বিদেশি নাগরিকের সঙ্গে জিম্মি হন তিনি। তাদের জিম্মি করার সময় ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে আইএস জঙ্গিরা। এদের মধ্যে একজনকে শিরশ্ছেদ ও ১০ জনকে গুলি করে হত্যা করা হয়।বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জিম্মি করে হত্যা করে সমালোচিত হওয়া আইএসের হাতে এ নিয়ে দুই বাংলাদেশি নাগরিক জিম্মি হলেন।...
সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর হামলার প্রতিবাদে দুবাইয়ে সংবাদ সম্মেলন

সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর হামলার প্রতিবাদে দুবাইয়ে সংবাদ সম্মেলন

আমিরাত সংস্করণ, বিশেষখবর
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কেন্দ্রিয় সমন্বয় কমিটি ও দুবাই শাখা।শনিবার রাতে দুবাইস্থ কেজিএন রেস্টুরেন্টের হল রুমে আরিফুল ইসলামের কোরআন তেলওয়াত ও এসকান্দার আলমের নাতে রাসুল পাঠ করার মাধ্যমে সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে দুবাই শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফিজুল ইসলামের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম হানিফ। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও বক্তব্য প্রদান করেন আজমান শাখার উপদেষ্টা মুরশেদুল কাদের মুন্না, দুবাই শাখার সহ সভাপতি কুতুব উদ্দিন মানিক, দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম, কমিউনিটি নেতা শাকিব রাদিয়াতুল্লাহ।সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদীর উপর হামলাকারীদের বাংলার জমিনে...
সারা দেশে আনন্দের বন্যা

সারা দেশে আনন্দের বন্যা

জাতীয়, বিশেষখবর
বিশ্বকাপে টাইগারদের বিজয়ে সারা দেশে ক্রিকেটপ্রেমীদের মাঝে এখন বইছে আনন্দের বন্যা। প্রথমবারের মত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ বিজয় উৎসবের খবর পাওয়া গেছে।বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আনন্দ মিছিল করে ক্রিকেটপ্রেমীরা। সব মিলিয়ে রাজধানী ঢাকা শহর উৎসবের নগরীতে পরিণত হয়। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশালের যুগান্তর প্রতিনিধিরা জানান, রুবেলের বলে এন্ডারসন বোল্ড হওয়ার পর ক্রিকেটপ্রেমীরা রাস্তায় নেমে আসেন। নেচে গেয়ে উল্লাসে বিজয় উদযাপন করেন ক্রীড়ামোদীরা।...
জাপানে ছুরিকাঘাতে নিহত ৫

জাপানে ছুরিকাঘাতে নিহত ৫

আন্তর্জাতিক
  জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর সুমোতোয় ছুরি নিয়ে চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে একটি কৃষি খামার ও সংলগ্ন ভবনে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।হামলা চালানোর অভিযোগে ৪০ বছর বয়সী বেকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তাতসুহিকো হিরানো বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, কাপড়ে রক্ত লেগে থাকা অবস্থায় হিরানোকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলের একটি বাড়ি থেকে ৫০ ও ৬০’র অধিক বয়সী দুই নারী ও ৬০’র বেশি বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।এছাড়া পাশের একটি ভবন থেকে ৮০’র বেশি বয়সী এক দম্পত্তির লাশও উদ্ধার করেছে পুলিশ।...
বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান রিয়াদ

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান রিয়াদ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই প্রথম সেঞ্চুরি করলেন মোহাম্মদ মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩১ বলে সাতটি চার ও ২টি ছক্কার মাধ্যরে এই সেঞ্চুরি করেন রিয়াদ। এর আগ পর্যন্ত বিশ্বকাপে কোনো বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। চলতি বিশ্বকাপেই গত ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করেছিলেন তামিম।ইনিংসের শুরুতেই দলীয় ৮ রানে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে হারিয়ে যখন বিপর্যয়ে পড়ে টাইগাররা তখন মাঠে নামে মাহমুদউল্লাহ রিয়াদ। এর পর ঠাণ্ডা মাথায় ধৈর্য্য সহকারে থেলা চালিয়ে যান তিনি। প্রথম দিকে সৌম্য সরকারকে নিয়ে দলীয় রানের চাকাকে সচল রাখেন রিয়াদ। সৌম্য ৪০ রানে আউট হয়ে গেলে মুশফিকুর রহিমের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় নিজের প্লাস ব্যক্তিগত রানের সংখ্যা বাড়াতে থাকেন। এভাবে এক পর্যায়ে বিশ্বকাপে নিজের প্লাস কোনো বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরি করেন রিয়াদ। তব...
লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস

লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লিবিয়ার আল-ঘানি তেল খনি থেকে এক বাংলাদেশিসহ ৮ বিদেশিকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।সোমবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। অপহৃত বাংলাদেশি মো. হেলাল উদ্দিনের বাড়ি জামালপুর জেলায়। তার পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩। জানা গেছে, গত শুক্রবার লিবিয়ার সিরত শহরের দক্ষিণে ওই তেলখনিতে হামলা চালায়। এসময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা ও আটজনকে অপহরণ করে নিয়ে যায়। যার মধ্যে একজন বাংলাদেশিও আছেন।অপহৃত বাংলাদেশিকে মুক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।...
মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশ

মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির যুগ্ম-মহাসচিব ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতায় বিশ্বে শীর্ষ অবস্থানে বাংলাদেশ’ অবস্থান করছে।সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, নিপীড়ক আওয়ামী শাসকচক্রের বিরুদ্ধে চলমান আন্দোলন-সংগ্রাম প্রকৃত বিচারে জনগণের ক্ষমতায়নের একমাত্র এবং সর্বশেষ অবলম্বন হিসেবেই এখন দেশের সকল মানুষের কাছে বিবেচিত। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি ও উন্নত গণতন্ত্রের দেশে রূপান্তরের লক্ষ্যে এই গণআন্দোলনের বিজয়ের কোনো বিকল্প নেই।বিবৃতিতে তিনি বলেন, চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া আজ সময়ের দাবি।বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্তির এই গণআন্দোলন অব্যাহত থাকবে।বিবৃতিতে তিনি বলেন, সরকারে নির্দেশে গুপ্তঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্...