Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: taslim

আগামি ১০ নভেম্বর  থেকে আওয়ামী প্রার্থীদের মননোয়নপত্র বিতরণ শুরু হবে

আগামি ১০ নভেম্বর থেকে আওয়ামী প্রার্থীদের মননোয়নপত্র বিতরণ শুরু হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আগামী ১০ নভেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মননোয়নপত্র দেওয়া শুরু করবে আওয়ামী লীগ। গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আওয়ামী লগের মনোয়নপত্রের দাম ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। একই সাথে গত এক মাসের বেশি সময় ধরে  প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের সাথে প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেখান থেকে আসা সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে।...
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। তিন বছর আগে নিউজিল্যান্ডকে হারানোর পর থেকে ওয়ানডেতে বদলে গেছে বাংলাদেশ। এই সময়ে ৩৯ ওয়ানডে খেলে ১৬টিতে জিতেছে টাইগাররা। টানা তিন দিনের হরতালের আজ শেষ দিন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশকে সমর্থন যোগাতে ভ্ক্তদের মাঠে আসার আহ্বান জানান বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ-নিউজিল্যান্ডম্যাচ হরতালের আওতামুক্ত থাকবে।...
১ নভেম্বর শুক্রবারের কর্মসূচি প্রত্যাহার করছে না হেফাজতে ইসলাম

১ নভেম্বর শুক্রবারের কর্মসূচি প্রত্যাহার করছে না হেফাজতে ইসলাম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মন্ত্রিসভা থেকে কওমি মাদরাসা বিল প্রত্যাহার করা হলেও কর্মসূচি প্রত্যাহার করছে না হেফাজতে ইসলাম। এ তথ্য জানিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। নিজেদের কর্মসূচি সম্পর্কে আজিজুল হক বলেন, ‘মন্ত্রিসভা থেকে কওমি মাদরাসা বিল প্রত্যাহার করা হলেও আমাদের কর্মসূচি প্র্যত্যাহার হচ্ছে না।’ তবে বিলটি প্রত্যাহার করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই হেফাজত নেতা। গত ২৭ অক্টোবর দুপুরে হাটহাজারী মাদরাসার সামনে একটি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, কওমি মাদরাসা কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। এই আইন পাস করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিন দিনের নতুন কর্মসূচি দিয়েছিল সংগঠনটি। তাদের ঘোষিত কর্মসূচিগুলো হচ্ছে- ১ নভেম্বর শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ২ নভেম্বর শনিব...
মুশফিকের বিয়ে!

মুশফিকের বিয়ে!

বিনোদন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের বাগদান সম্পন্ন হয়েছে,  শনিবার ঢাকায় এই কাজটি সম্পন্ন করেছেন তিনি। শোনা গেছে, জাতীয় দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শালী মুশফিকের হবু বধু। হবু স্ত্রীর নাম জান্নাতুল কিফায়েত মন্ডি।
বিএনপি না এলে অন্যদের কে নিয়েই সর্বদলীয় সরকার গঠন করা হবে : প্রধানমন্ত্রী

বিএনপি না এলে অন্যদের কে নিয়েই সর্বদলীয় সরকার গঠন করা হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি অংশগ্রহন না করলে তাদের কে ছাড়াই    নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের চিন্তা করছে সরকার। অন্যান্ন  রাজনীতিক দলসহ - বাসদ, কমিউনিস্ট পার্টি  এই ধরনের দলকে সর্বদলীয় সরকারে যোগদানের আহ্বান জানাতে পারে সরকার। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অন্য মন্ত্রীদের এমন কথাই জানিয়েছেন বলে বিশেষ সূত্র থেকে জানা গেছে।  বিএনপিকে ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই সরকারের । প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচনকালীন সরকারে অংশ নেওয়ার ব্যাপারে  প্রধানমন্ত্রী এখনো আশাবাদী। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার ব্যবস্থা নিয়ে সংলাপে বসার ক্ষেত্রে বিএনপির সাড়া দেওয়ার অপেক্ষায় তিনি প্রহর গুনছেন। যদি সব চষ্টোর পরও বিএনপি সংলাপে না আসে তবে বিএনপিকে ছাড়াই সর্বদলীয় সরকার গঠনের পথে এগোবে বর্তমান সরকার। কিছু দিনের মধ্যেই গণফোরাম নেতা ড. কামাল হো...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে হানিফকে অব্যাহতি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে হানিফকে অব্যাহতি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে অব্যাহতি দেওয়া হয়েছে।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মাহবুব উল আলম হানিফ জানান, তিনি নির্বাচনের প্রস্তুতি নিতেই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগের জন্য আবেদন করেছিলেন। সেই হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। দলের নেতাদের কেউ বলছেন হানিফকে আরো আগে সরানো দরকার ছিল। আবার কেউ বলছেন হানিফ নিজেই নেত্রীর কাছে অব্যাহতি চেয়েছেন নির্বাচনে কাজের সুবিধার জন্য।...

এ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে নির্বাচনী আচরণবিধি: সিইসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই, এ সপ্তাহের মধ্যে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। সিইসি বলেন, আচরণবিধি চূড়ান্ত হলেই নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দিন গণনা শুরু হলেও, এখনো প্রধান দুই দলের সমঝোতার দিকেই তাকিয়ে আছে নির্বাচন কমিশন। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে, নির্বাচনের লক্ষ্যেই আচরণ বিধি তৈরিতে দেরি হচ্ছে বলেও জানান সিইসি।...
অনুশীলনে নেমেছে মুশফিক বাহিনী; দলে ফিরছে মাশরাফি

অনুশীলনে নেমেছে মুশফিক বাহিনী; দলে ফিরছে মাশরাফি

খেলাধুলা, স্লাইড
নিজস্ব প্রতিনিধি টেস্টে সিরিজ শেষ হওয়ার সাথে সাথে ওয়ানডে সিরিজে ভালো করতে ঢাকা টেস্টের একদিন পরই অনুশীলনে নেমেছে মুশফিকবাহিনী। একবছর পর দলে ফিরেছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মোর্ত্তজা। ইনজুরির কারনে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। তার জায়গায় দলে ঢুকেছেন আল আমিন। মুশফিক বাহিনী চোখ এবার ওয়ানডে সিরিজের দিকে। একদিন বিশ্রামের পর মিরপুরের হোম অব ক্রিকেটে তাই জোরেসোরেই অনুশীলন শুরু করেছে মুশফিক বাহিনী।তিন বছর আগে ঘরের মাঠেই ব্ল্যাক ক্যাপদের ৪-০ তে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজ জিতেছিলো টাইগারবাহিনী। তবে মধুর স্মৃতিকে পেছনে ফেলে বর্তমান নিউজিল্যান্ড স্কোয়াডকে শক্ত প্রতিপক্ষই মনে করছেন নড়াইল এক্সপ্রেস। ম্যাচের দিন যারা ভালো খেলবে তাদেরকেই ফেবারিট মনে করছেন।মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলবে দু’দল।...