Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: taslim

সংগ্রাম কমিটি গঠন শেষ করেছে বিএনপি

সংগ্রাম কমিটি গঠন শেষ করেছে বিএনপি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি সিলেটের জনসভায়, দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে সংগ্রাম কমিটির গঠনের নির্দেশ দিয়েছিলেন তার কাজ প্রায় শেষ করে এনেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। অন্যদিকে সংগ্রাম কমিটিকে প্রতিহত করে শান্তিপূর্ণ নির্বাচন করতে সেন্টার কমিটি গঠনের কাজ শুরু করেছে আওয়ামী লীগ।৫ অক্টোবর আলীয়া মাদ্রাসা মাঠের জনসভায়, যে কোন মূল্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন  খালেদা জিয়া । নির্দেশ দেন প্রতিটি কেন্দ্রে সংগ্রাম কমিটি গঠনের।এরই মধ্যে দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠনের কাজ প্রায় শেষ করেছেন স্থানীয় নেতারা। আর এসব কমিটির আহ্বায়ক বিএনপি নেতারা হলেও, সদস্য সচিব হচ্ছেন জামায়াত নেতারা।বিরোধীদলের সংগ্রাম কমিটিকে প্রতিহত করতে বসে নেই আওয়ামী লীগও। এরই মধ্যে  শেষে হয়েছে মহানগর আওয়ামী লীগের ২৭ ওয়ার্ডের সবকটি সেন্টারের কমিটি গঠনের কাজ। পাশা...
মুঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান খানের ফাঁসির রায় ঘোষনা

মুঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান খানের ফাঁসির রায় ঘোষনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনধি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ১৮ জন বুদ্ধিজীবী হত্যার দায়ে আল-বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের, ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অপহরণ এবং  হত্যাসহ ১১টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। আদালত বলেছে, বিদেশে পলাতক এই দুই আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে।দেশের স্বাধীনতার সূর্য যখন হাতের মুঠোয়, ঠিক তখনি জাতিকে মেধাশূণ্য করতে নীল নকশা তৈরি করে ঘাতকরা। ঢাকার  খ্যাতিমান লেখক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসকদের অপহরণ আর হত্যার সেই পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দেয় জামাতের সেসময়কার ছাত্র সংগঠন-ইসলামী ছাত্রসংঘের দুই নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন।নারকীয় সেই হত্যাকান্ডের ৪২ বছর পর রায় এলো বুদ্ধিজীবী হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ও চিফ এক্সকিউটিভের বিরুদ্ধে।রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্...
মিরসরাইয়ে তীব্রতর হচ্ছে বিএনপির আন্দোলন

মিরসরাইয়ে তীব্রতর হচ্ছে বিএনপির আন্দোলন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি চলমান রাজনৈতিক অস্থিরতা ও বর্তমান সরকারের অগণতান্ত্রিক পক্রিয়ায় একপেশে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার অবৈধ প্রচেষ্টাকে জনগণের সামনে তুলে ধরতে মিরসরাই উপজেলা বিএনপির দফায় দফায় বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অব্যাহত আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উত্তরজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিনের নেতৃত্বে ও উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদ্রাসা মার্কেট সড়ক ও মিরসরাই কলেজ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোর্টরোড সড়কের মাথায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপি নেতা নুরুল আফছার চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, আবুল কাশেম, ফারুক আহম্মদ, আনোয়ার হোসেন, আমজাদ হো...
আজ ঐতিহাসিক জেলহত্যা দিবস

আজ ঐতিহাসিক জেলহত্যা দিবস

Uncategorized
নিজস্ব প্রতিনিধি আজ ঐতিহাসিক জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের আজকের এই  দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়। কারাগারে বন্দি ছিলেন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার নেতা– সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ওই বছরের তেশরা নভেম্বর হত্যা করা হয় জাতীয় নেতাদের। হত্যাকান্ডের পর এর মধ্যে পার হয়ে গেছে ৩৮ বছর। কিন্তু এখনো হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়নি। জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন দেশব্যাপী কর্মসূচী পালন করছে।...
জানুয়ারি মাসেই নতুন সরকার: আশরাফ

জানুয়ারি মাসেই নতুন সরকার: আশরাফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী জানুয়ারি মাসের মধ্যেই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪২ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, আগামী জানুয়ারির নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসবে; দেশ পরিচালনা করবে।"হরতাল এখন কোনো মেজর ইস্যু নয় মন্তব্য করে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা এখন শুধু নির্বাচন নিয়ে ভাবছি। সংলাপের পথ এখনও খোলা রয়েছে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "অতীতেও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। আশা করি ভবিষ্যতেও সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হবে।...
খুব তারাতারি মন্ত্রীদের পদত্যাগ: সুরঞ্জিত

খুব তারাতারি মন্ত্রীদের পদত্যাগ: সুরঞ্জিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আওয়ামী লীগের  দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত নির্বাচনকালীন সরকার গঠন প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে খুব তারাতরি মন্ত্রীরা পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেবেন। এরপর প্রধানমন্ত্রী ছোট অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন। সেটি হবে সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ৪-৬ নভেম্বর হরতাল প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া গণভবনের দাওয়াত এখনো বহাল রয়েছে। তাই হরতাল প্রত্যাহার করে গণভবনে আসুন, আলোচনা করুন। হরতালের মত কর্মসূচি দিয়ে আলোচনা হতে পারে না।...
আবারো ৬০ ঘণ্টা হরতাল ডেকেছে ১৮ দল

আবারো ৬০ ঘণ্টা হরতাল ডেকেছে ১৮ দল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবিতে ফের ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৪ অক্টোবর সোমবার সকাল ৬টা থেকে সারাদেশে এই কর্মসূচি পালন করবে ১৮ দল। তবে হজযাত্রীদের বহনকারী যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে। নির্দলীয় সরকার দাবিতে এর আগে গত ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে ৬০ ঘণ্টার হরতাল পালন করেছে ১৮ দল।...
দাবি আদায়ে রাজপথে থাকতে হবে: ফখরুল

দাবি আদায়ে রাজপথে থাকতে হবে: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে রাজপথে নেতাকর্মীদের কঠোরভাবে থাকতে হবে।শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের ডাকা ৩ দিনের হরতালে নিহতদের গায়েবানা জানাজার আগে বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার হরতাল কর্মসূচি চলার সময় ২০ জন মানুষকে হত্যা করেছে। আমরা সবাই শোকাহত। এ শোককে শক্তিতে পরিণত করতে হবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজপথে থাকতে হবে; দাবি আদায় করতে হবে। যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। আমাদের তাদের পথ অনুসরণ করতে হবে। এসব শহীদদের রক্তের ওপর দিয়ে আমাদের শপথ গ্রহণ করতে হবে।...