৬০ দিনের হরতালে দেশ ৬০ বছর পিছিয়ে গেছে : দীপু মনি
নিজস্ব প্রতিনিধি
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ সরকার পদ্ধতি হাইকোর্ট বাতিল করেছে। কাজেই তত্ত্বাবধায়কের দাবিতে কোনো আন্দোলন সফল হবে না। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, বিরোধী দলের নৈরাজ্যে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এর মাধ্যমে শুধু নৈরাজ্য সৃষ্টিই নয় তারা দেশ পিছিয়ে নেবার ষড়যন্ত্র করছে। তাদের ৬০ ঘণ্টার হরতালে দেশ ৬০ বছর পিছিয়ে গেছে। তিনি বলেন আরো বলেন সংলাপ প্রস্তাব অব্যাহত আছে। বিরোধী নেত্রী চাইলে সংলাপ হবে। তবে তাদের সহিংসতা পরিহার করতে হবে। কারণ সংলাপ ও সহিংসতা একত্রে চলতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন সুষ্ঠ...






