Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন অশ্রুসিক্ত বিদায়

ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন অশ্রুসিক্ত বিদায়

আন্তর্জাতিক
  মানবতার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে অশ্রুসিক্ত বিদায় জানালো বিশ্ব। শোকাহত হাজারো জনতার উপস্থিতিতে ম্যান্ডেলার গ্রাম কুনুতে সম্পন্ন হলো তার শেষকৃত্য অনুষ্ঠান। সামরিক শোভাযাত্রা ধীর গতিতে ম্যান্ডেলার মরদেহবাহী কফিনকে নিয়ে যায় শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তৈরী বিশাল তাবুর মধ্যে। কফিনের পেছনে ৯৫ টি প্রদীপ্ত মোমবাতি দিয়ে সম্মান জানানো হলো মহান এ ব্যক্তির ৯৫ বছরের জীবনের প্রতি। দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হয় শেষকৃত্য অনুষ্ঠান। বিশাল তাবুর মধ্যে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ৫০০০ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রথম সারিতে প্রেসিডেন্ট জ্যাকব জুমার দু’পাশে ছিলেন ম্যান্ডেলার বিধবা গ্রাসা ম্যাচেল এবং সাবেক পতœী উইনি ম্যান্ডেলা। এছাড়াও বিশ্বের বরেণ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বৃটেনের প্রিন্স চার্লস, অপরাহ উইনফ্রে, স্যার রিচার্ড ব্রানসন প্রমুখ।...
বিশেষ অভিযানে সঙ্গে থাকবেন আতঙ্কিত আ.লীগ নেতা-কর্মীরা

বিশেষ অভিযানে সঙ্গে থাকবেন আতঙ্কিত আ.লীগ নেতা-কর্মীরা

জাতীয়, সংবাদ শিরোনাম
দেশব্যাপী সহিংসতা ও নাশকতা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিশেষ করে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার পর এই আতঙ্ক আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশে বিশেষ অভিযানে চালানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। দলটির সূত্রগুলো বলছে, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা। দলীয়প্রধান শেখ হাসিনার নির্দেশে ১৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকবেন তাঁরা। আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আতঙ্কে আছি। কী যে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। এলাকায় অনেক দিন যাইনি। আসাদুজ্জামান নূর যেখানে আক্রমণের শিকার হন, সেখানে আমাদের কী হবে?’ আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, ‘নাশকতা’ প্রতিহত করতে এব...
ফেব্রুয়ারি মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু : যোগাযোগমন্ত্রী

ফেব্রুয়ারি মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু : যোগাযোগমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহনের আর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সেতু ভবনে ঢাকা এলিভেডেট এক্সপ্রেস ওয়ের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধান প্রকৌশলী কবির হোসেনসহ যোগাযোগ ও সেতু বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দশম জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার আর কোন সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সমঝোতার পথ ক্ষীণ। ইতোমধ্যে ১৫১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন সমঝোতা হলে ১১তম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহনের আর কোন সুযোগ নেই।এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পরবর্তী জেনারেশন প্রজেক্ট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ হতে যাচ্ছে বলে মন্...
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ছয়জনের মৃত্যু

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ছয়জনের মৃত্যু

আন্তর্জাতিক
  ভারতের মুম্বাই শহরের কেম্পস কর্নারে মোঁ ব্ল নামের একটি ২৬ তলা ভবনে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ শনিবার  টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই বহুতল ভবনটির ১২ তলায় আগুনের সূত্রপাত। এতে ভবনটির বেশ কিছু বাসিন্দাসহ ফায়ার সার্ভিসের ছয়জন কর্মী আহত হন। ভবন প্রাঙ্গণে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে লাগা এ আগুন প্রায় চার ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ভবনটিতে অগ্নিনির্বাপণের সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় আগুন ওপরের তলায় পৌঁছাতে পারেনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাশগুলো ভবনটির ২৬, ১৬ ও ১২ তলার লিফট, লবি ও সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। নিহত লোকজনের মধ্যে নারীও রয়েছেন। ভবনটির বাসিন্দারা অভিযোগ করছেন, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্ম...
সিরিয়ায় দুপক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে : জাতিসংঘ

সিরিয়ায় দুপক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে : জাতিসংঘ

আন্তর্জাতিক
  সিরিয়ায় সরকার ও বিরোধী দু’পক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। প্রধান জাতিসংঘ তদন্ত কর্মকর্তা একে সেলস্ট্রোর্মের ৮২ পৃষ্ঠার এ প্রতিবেদনের উপসংহারে বলা হয়, সিরিয়ায় দু’পক্ষের মধ্যে চলমান সংঘর্ষে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে। সিরিয়ায় তদন্ত চালানো ৭টি হামলার ঘটনার মধ্যে ৫টিতেই রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে বলে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়েছে। তদন্তকারীরা বলছে, ৪টি হামলার ঘটনায় প্রাণঘাতী সারিন গ্যাস ব্যবহার হয়ে থাকতে পারে। এর মধ্যে একটি হামলায় ব্যাপকমাত্রায় এ গ্যাস ব্যবহৃত হওয়ার আশংকাও উড়িয়ে দেননি তারা। প্রতিবেদনে বলা হয়, কয়েকটি হামলার শিকার হওয়াদের মধ্যে বেসামরিক নাগরিকসহ সরকারি সেনারাও আছে। যদিও এ হামলার ঘটনা, এর শিকার হওয়া মানুষ এবং ঘটনার স্থানের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিতভাবে নির্ণয় করা যায়নি। মার্চে উত্তরাঞ্চলীয় আলে...
১৫১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১৫১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একতরফা আওয়ামী নির্বাচনে প্রায় দেড়শ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। শনিবার পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৫১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। যা স্বাধীনতার পর জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নতুন রেকর্ড। এর আগে ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ৫৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।জানা গেছে, এসব প্রার্থীর বিপক্ষে মনোনয়ন জমা না দেয়া এবং প্রত্যাহারের কারনে  তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এদের মধ্যে আওয়ামী লীগের ১২৭, জাতীয় পার্টি ১৮, জাতীয় পার্টি (জেপি) ১, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে দশম জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে করতে ...
নির্বাচনে যাবে না এরশাদ

নির্বাচনে যাবে না এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু তিনি আর নৈরাজ্য সহ্য করবেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করবেন।আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছি। নারী-শিশু হত্যা করবেন, ছেলেমেয়েদের পরীক্ষা দিতে দেবেন না, আর আমরা বসে বসে সহ্য করব, তা হবে না।’ তিনি বলেন, ‘জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, জনগণও জানে কীভাবে যুদ্ধে জয়ী হতে হয়। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে করবই করব। এ যুদ্ধে বাংলার জনগণ জয়ী হবেই।’খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জামায়াতকে নিয়ে থাকতে চান, থাকেন। খুন-খারাবি করবেন না। এসবের জবাব কীভাবে দিতে হয়, তা আমরা জানি। জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে ...
নির্বাচনে যাবে না এরশাদ

নির্বাচনে যাবে না এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এরশাদের বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ববি হাজ্জাজ। সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, 'নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়া আহ্বান জানিয়ে এরশাদ বলেছেন, তিনিসহ পার্টির প্রেসিডিয়াম সদস্যরা মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিলেও রিটার্নিং অফিসাররা আইনগত জটিলতার কারণে তা গ্রহণ করেনি। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।'  এরশাদ এ নির্বাচনে নেই। কারণ এ নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসবে না।  তিনি আরো বলেন, জাতীয় পার্টির কতিপয় নেতা (প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম) নির্বাচন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। যা নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। শুধুমাত্র মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বক্তব্যই জাতীয় পার...