Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা,প্রজ্ঞাপন জারি

রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা,প্রজ্ঞাপন জারি

সংবাদ শিরোনাম, সারা-দেশ
দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হলেন রওশন এরশাদ। এ বিষয়ে জাতীয় সংসদরে গেজেট চূড়ান্ত করে শনিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জয়নুল আবেদিন এর সত্যতা নিশ্চিত করেছেন।প্রজ্ঞাপন জারির পর বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারি দেয়া সুযোগ সুবিধাসহ যাবতীয় প্রটোকল পাবেন রওশন এরশাদ। একইসাথে এর মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ও প্রটোকল প্রত্যাহার করা হবে।...
নতুন সরকার হবে অবৈধ: ফখরুল

নতুন সরকার হবে অবৈধ: ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১২ জানুয়ারি  যে সরকার গঠিত হবে, তা হবে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্বহীন স্বৈরাচারী একনায়কতান্ত্রিক। এই সরকার কোনো দিক থেকেই বৈধ হিসেবে দেশে-বিদেশে বিবেচিত হবে না।শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন অনুষ্ঠান করতে গণতন্ত্র আর একবার আওয়ামী লীগের হাতে নিহত হলো। ৩-৫ শতাংশ ভোটার ভোট দিয়েছে। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হয়েছে। ৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকারের সাংবিধানিক অধিকার থেকে বঞ্ছিত হয়েছে।নির্বাচন কারও কাছে গ্রহণযোগ্য হয়নি। তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩-৫ শতাংশ ভোট পড়েছে।ফখরুল বলেন, ১৪৭টি আসনে ভোটার সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৮৬ হাজার ৪১ জন। প্রকৃত ভোট পড়েছে সর্বাধিক ৩-৫%। দেশে ৯৫-৯৭% ভোটার আওয়ামী লীগকে ভোট দেয়নি।সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, অবিল...
বিভিন্ন সংগঠনের নিন্দা প্রতিবাদ মানববন্ধন

বিভিন্ন সংগঠনের নিন্দা প্রতিবাদ মানববন্ধন

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর লুটপাট ও নির্যাতনের প্রতিবাদের বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নেতারা এসব হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের অবলিম্বে গ্রেফতার এবং বিশেষ ক্ষমতা আইনে শাস্তি দেয়ার দাবি জানান। তারা বলেন, সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক। তাদের ওপর হামলা করা মানবাধিকার লংঘনের শামিল। সংখ্যালঘু নির্যাতনকারীদের বিরুদ্ধে অবিলম্বে সন্ত্রাস দমন আইন, দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলার দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবির প্রধান দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে এটিকে। বলা হয়েছে, মামলা দায়েরের পর প্রকৃত দোষীদের গ্রেফতার এবং ট্...
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ফখরুল

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম
জনতার যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘোষণা অনুযায়ী ১৮ দলীয় জোটের সকল কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।বিবৃতিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির মুখপাত্র।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে ক্রমান্বয়ে এক চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।তিনি বলেন, শুধু তাই নয়, সরকার দলীয় গু-ারা সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা চালিয়ে তার দায়ভার বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা করা হচ্ছে, যা আওয়ামী লীগের...
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষক সংগঠন ব্রতী। শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন,‌ '১৪৭টি আসনের মধ্যে ১৬টি আসনের পর্যবেক্ষণ করে সংগঠনটি। নির্বাচন কমিশন নির্বাহী ক্ষমতাবলে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে পারে। কিন্তু তারা এটা করতে ব্যর্থ হয়েছে।' এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এবং প্রশাসন ভোটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনে পূর্বের নির্বাচনগুলোর চেয়ে কম ভোট পড়েছে। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সর্বগ্রাহ্য হয় না। নির্বাচন কমিশন তাদের কাজের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এই নির্বাচন আগের সকল নির্বাচনের চেয়ে অত্যান্ত নিম্নমানের। দেশের নির্বাচনের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল তা এই নির্বাচনের মাধ্যমে ম্লান হয়...
সিরীয় বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৩৭

সিরীয় বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৩৭

আন্তর্জাতিক
সিরিয়ার সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে বেশকিছু বিদ্রোহী সেনা নিহত হয়েছেন। বিদ্রোহীরা সেনা অবরোধ ভাঙার চেষ্টা করলে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে বলে জানায় বিবিসি।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা নিহতদের সংখ্যা জানিয়েছে ৩৭ জন। সংবাদ সংস্থাটি নিহতদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে। অন্যদিকে, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে নিহত হয়েছেন ৪৫ জন। সংস্থার পরিচালক রামি আব্দুল রহমান জানান নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।রামি আরো জানান, বিদ্রোহীরা সেনাবাহিনীর হোমস এলাকার অবরোধ ভাঙতে হামলা চালিয়েছিল। সরকারি সৈন্যদের নিয়ন্ত্রণে থাকা খালিদিয়া এলাকায় অতর্কিত হামলা করে বিদ্রোহীরা। দুই বছর আগে থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত একলক্ষ লোক নিহত হয়েছেন সিরিয়ায়। একবছরেরো বেশি সময় ধরে বিদ্রোহী নিয়ন্ত্রিত হোমস এলাকা অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। অবরুদ্ধ অঞ্চলের হাজারো লোকজন ঠিকমত ...
জামায়াতের সাথে জোট কৌশলগত : খালেদা জিয়া

জামায়াতের সাথে জোট কৌশলগত : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম
জামায়াতের সাথে বিএনপির জোট কৌশলগত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে। সুতরাং একাদশ সংসদ নিয়ে আলোচনা পরের বিষয়। বৃহস্পতিবার রাতে ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে টেলিফোনে কথা বলেন সরকার কবির উদ্দীন। জামায়াতে ইসলামীর সাথে জোট প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘জামায়াতের সঙ্গে আঁতাত বলেন,  জোট বলেন বা ঐক্য বলেন, তা আওয়ামী লীগই আগে করেছে। এরশাদের আমলে আমরা সিদ্ধান্ত নিলাম কেউ নির্বাচনে যাব না। তারপর মাঝ রাতে এরশাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে গেল আওয়ামী লীগ। জামায়াতের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ে গেল। নিরপেক্ষ সরকারের দাবিটা আওয়ামী লীগ এবং জামায়াতের। সে জন্য তখন আওয়ামী লীগ অনেক নাশকতা করেছে। আওয়ামী লীগ এখনও জামায়াতের সঙ্গে সেই যোগাযোগ রক্ষা করে চলছে। বিএনপির...
১৭ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকবে : আইএসপিআর

১৭ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকবে : আইএসপিআর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সারাদেশে মোতায়েনকৃত সেনাবাহিনী সদস্যরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে।শুক্রবার আন্ত:বাহিনী গণসংযোগের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। উল্লেখ্য দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৬ ডিসেম্বর থেকে দেশব্যাপী সেনা মেতায়েন করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমত ৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকার কথা। কিন্তু ৫ জানুয়ারি দেশের ৮টি জেলায়  সহিংসতার কারনে নির্বাচন হয়নি। এ আসনগুলোতে আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।...