Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলা

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলা

আন্তর্জাতিক
সিরিয়ায় বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সিরীয় সেনাবাহিনীর অবস্থান, সেনা সদরদপ্তর লক্ষ্য করে এ বিমান হামলাগুলো পরিচালিত হয়। সিরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গতকাল দেশ দুটির সীমান্তবর্তী ইসরাইল অধ্যুষিত গোলান হাইটস অঞ্চলে সিরিয়ার হামলায় মোহাম্মদ ক্বারাক্বারা নামে ১৫ বছরের এক ইসরাইলি কিশোর নিহত হয়েছে। হামলায় ওই কিশোরের পিতাসহ ২ জন আহত হন। এতে তাদের গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। তবে ওই হামলার জন্য সিরিয়ার সরকারি বাহিনী নাকি বিদ্রোহীরা দায়ী, তা সুস্পষ্ট নয়। একই সঙ্গে মর্টারের গুলি, রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ নাকি শেলের আঘাতে গাড়িটি বিধ্বস্ত হয়েছে, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। নিহত কিশোরের পিতা পেশায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এর প্রেক্ষিতে সিরিয়ার বিভি...
যে ফাঁসিয়েছে সে-ই ভারত পাঠিয়েছে

যে ফাঁসিয়েছে সে-ই ভারত পাঠিয়েছে

স্লাইড
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত সরকার তুলে দিতে পারে বাংলাদেশের হাতে। দিল্লিতে এক সরকারি সূত্রে বলা হয়েছে, বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। আর তাই দিল্লির নির্দেশে এই প্রথম বাংলাদেশের কোন অপরাধীকে সে দেশের হাতে তুলে দেয়ার আবেদন ভারতের কোর্টে নথিভুক্ত করা হয়েছে। এর আগেই বাংলাদেশ ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল নূর হোসেনকে গ্রেপ্তার করার ব্যাপারে। ইন্টারপোল নূর হোসেনের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করেছিল। ভারতের কাছেও পাঠানো হয়েছিল সেই আবেদন। সোমবার উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে নূর হোসেনকে ফেরত চেয়ে বাংলাদেশ যে আবেদন করেছে সেটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে। এ দিন নূর হোসেনের পক্ষ থেকে কোন আইনজীবী আদালতে উপস্থিত হন নি। পুলিশের পক্ষ থেকেও নুরুল হোসেনকে রিমান্ডে নেয়ার নত...
মুফতি হান্নানসহ ৮ জনের ফাঁসি

মুফতি হান্নানসহ ৮ জনের ফাঁসি

জাতীয়, স্লাইড
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায়ে মুফতি হান্নানসহ আট জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ছয় আসামিকে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন গতকাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগারে আটক ৯ আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। বাকি ৬ আসামি এখনও পলাতক। আইনানুযায়ী পলাতকদের অনুপস্থিতিতেই তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। তারা গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের দিন থেকে রায় কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ে বিচারক বলেন, জনমনে ত্রাস, আতঙ্ক ও ভয় সৃষ্টি করার জন্যই রমনা বটমূলে বোমা হামলা করে ১০ জনকে হত্যা করা হয়েছে। অনেকেই আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। তাই আসামিদের বিরুদ্ধে কোনরকম অনুকম্পা দেখানোর কোন সুযোগ নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ আসামি হলেন- মুফতি আবদুল হান্নান, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন, মুফতি আবদুল হ...

ফেইসবুকে প্রকাশিত ফ্যাক আইডি কৃর্তক মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যের প্রতিবাদ।

মীরসরাই
ফেইসবুকে একটি ফ্যাক আইডিতে খবরিকা সম্পাদক- মাহবুবুর রহমান পলাশ এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যে প্রকাশ ও কুৎসা রটনা করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত ২১ জুন শনিবার রাত ৮টা ১৪ Mirsarai Shocheton Porishad নামক পেইজ থেকে খবরিকা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কুৎসা রটনা করা হয়। যা এটি শুধুমাত্র সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা মাত্র। এই পেইজ থেকে খবরিকা সম্পাদক সম্পর্কে ‘অসত্য’, ‘বিভ্রান্তিমূলক’ ও ‘মানহানিকর’ তথ্য প্রকাশ করা হচ্ছে,তাই মীরসরাই ফেইসবুক ব্যবহারকারি সকল ব্যক্তিগন কে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষে ভাবে অনুরোধ করা যাচ্ছে। উক্ত পেইজ এর এডমিন আইডি কে সনাক্ত করে পূর্ণাঙ্গ পরিচয় প্রদান করতে পারলে ২০,০০০/- (বিশ হাজার টাকা) নগদ পুরস্কার ঘোষনা করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি আইনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।...
জিএসপি ফিরে পেতে কোনো সমস্যা নেই

জিএসপি ফিরে পেতে কোনো সমস্যা নেই

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ফিরে পেতে যে শর্ত দিয়েছিলো তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। জিএসপি ফিরে পেতে আর কোনো সমস্যা হবে না।' আজ রবিবার দুপুরে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এতথ্য জানান। তোফায়েল আহমেদ বলেন, 'বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক নির্যাতন হয় বলে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি পাঠিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক নেতা রায় রমেশ।'মন্ত্রী বলেন, 'যারা দেশের স্বার্থের বিরুদ্ধে চিঠি দিয়েছে নিশ্চই এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।'...
ঈদের পর সরকার পতন আন্দোলন

ঈদের পর সরকার পতন আন্দোলন

জাতীয়
ঈদের পর সরকার পতন আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বিকেলে জয়পুরহাটে বিষ্টিবিঘ্নিত জনসভায় তিনি বলেন, ‘ঈদের পর জোরেসোরে আন্দোলনে নামব। এই অবৈধ ও জুলুমবাজ সরকারকে সরাতেই হবে।’ বিএনপি চেয়ারপার্সন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে আমি আছি। আমার কোনো ভয় নেই। এই স্বৈরাচার ও দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে যতদিন দরকার ততদিন আমাদের আন্দোলন চলবে।’ তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গডফাদারের মা’ হিসেবে সম্বোধন করে বলেন, ‘গডফাদারের মা যতদিন জোর করে ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না। আজ বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য বুঝতে হবে।’ তিনি শামীম ওসমান, নিজাম হাজারীর মতো ব্যক্তিদের সমর্থন দেওয়ায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন। খালেদা জিয়া বলেন, ‘এই অবৈধ সরকার জনগণকে ভোট দিতে দেয়নি। তাই নতুন নির্বাচন দিতে হবে। এই সরকা...
মোদির কুশপুত্তলিকা দাহ বিক্ষোভে জলকামান

মোদির কুশপুত্তলিকা দাহ বিক্ষোভে জলকামান

আন্তর্জাতিক
রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ভারতে। শনিবার দিল্লিতে কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল রেলভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পথ আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের ওপর জলকামান চালানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারানসিতে বিক্ষোভ দেখায় সমাজবাদী পার্টি। মোদির কুশপুত্তলিকাও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। কানপুরেও দাহ হয় মোদির কুশপুত্তলিকা। ভুবনেশ্বর স্টেশনে রাজধানী এক্সপ্রেস অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সিপিআই। ভাড়াবৃদ্ধির জন্য মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে সবকটি বিরোধী রাজনৈতিক দলই। এসইউসিআইয়ের বিক্ষোভ-রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এসইউসিআই সমর্থকদের। রাজভবনের সামনে পুলিশের সঙ্গে ব্যাপক খণ্ডযুদ্ধ হয় সমর্থকদের। বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, রেলভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, ই...
যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ পাঁচ ভারতীয় আটক

যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ পাঁচ ভারতীয় আটক

জাতীয়, স্লাইড
যশোরে একটি যাত্রীবাহী বাস থেকে চার কেজি ৪০০ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বারসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বেলা ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকা থেকে বেনাপোলগামী বিআরটিসি বাস তল্লাসি করে স্বর্ণসহ এ ভারতীয় নাগরিকদের আটক করা হয়।আটককৃতরা হলো- ভারতের মহারাষ্ট্রের নাকপুর এলাকার বিজয় কুমার চন্দ্র, একই এলাকার রুহিত অশোক, কামাল ওথারার, রাজকুমার ও আহমেবাদের রাকেশ।যশোর বিজিবির অধিনায়ক কর্ণেল মতিউর রহমান জানান, বিআরটিসি পরিবহনে করে আটক পাঁচ যাত্রী দেশে ফিরে যাচ্ছিলেন। এসময় তারা ৩৬টি স্বর্ণের বার (৪ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ) পাচার করে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় বিআরটিসি বাস থামিয়ে তল্লাসি করে এ স্বর্ণের বার উদ্ধারসহ তাদেরকে আটক করেছে।...