শর্ত পূরণ হলেই জিএসপি
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পাওয়া নির্ভর করছে কারখানার কর্মপরিবেশ ও ত্রুটিপূর্ণ গার্মেন্টগুলো সংস্কার করার ওপর। কারণ যুক্তরাষ্ট্র শিল্পে শতভাগ নিরাপত্তা চায়। পাশাপাশি শ্রমিকদের অধিকার নিশ্চিত দেখতে চায়। এসব শর্ত পূরণ হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পেতে পারে। তিনি বলেন, জিএসপি মার্কিন প্রেসিডেন্ট কিংবা আমার হাতে নয়। আমি চাইলেও দেয়া সম্ভব নয়। এটি কংগ্রেসে নির্ধারিত হয়। সুতরাং, এ বিষয়ে কংগ্রেসে শক্তভাবে বাংলাদেশের যুক্তি (আর্গুমেন্ট) তুলে ধরা প্রয়োজন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ইউএস বাংলাদেশ ট্রেড টাইস: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সংবাদ সম্মেলনে ড্যান ডব্লিউ মজিনা এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ ও পরিচালনা করেন সা...







