Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

প্লুটোয় বরফের পাহাড়

প্লুটোয় বরফের পাহাড়

বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর
রহস্যময় ‘বামন গ্রহ’ প্লুটোর বুকে পৃথিবীর মতোই সুউচ্চ বরফের পাহাড় আছে। নিউ হরাইজনস মহাকাশযান থেকে পাঠানো প্লুটোর ছবিতে এমনটিই দেখা গেছে। প্লুটো ও এর চাঁদ ক্যারনে ভৌগোলিক সক্রিয়তার লক্ষণও ছবিতে ধরা পড়েছে। প্লুটোর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় নিউ হরাইজনসের তোলা প্রথম এ ছবিটিই প্রদর্শন করলেন নাসার বিজ্ঞানীরা।প্লুটো অভিযানের এক বিজ্ঞানী জন স্পেনসার বলেন, কাছ থেকে তোলা প্লুটোর ছবি দেখে মনে হয়, ১০ কোটি বছর ধরে বেশকিছু ভৌগোলিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এর ভূমি পুনর্গঠিত হয়েছে। ফলে এটি পরিষ্কার যে, প্লুটো নিস্তেজ এবং মৃত গ্রহ নয়। তাছাড়া প্লুটোতে তেমন কোনো গর্তও দেখা না যাওয়ায় বিজ্ঞানীদের ধারণা, এ গ্রহ ও এর চাঁদ এখনও সক্রিয় আছে।অভিযানের প্রধান বিজ্ঞানী অ্যালান স্টার্ন বলেন, আমরা এখন এমন এক বিচ্ছিন্ন, ছোট গ্রহ পেয়েছি যেটি সাড়ে চারশ’ কোটি বছর পরও সক্রিয় রয়েছে। বিজ্ঞানীদের প্রদর্শিত ছবিটিতে প্লুটোয় হার্ট আকৃতির ...
সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, স্লাইড
  সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করেছি, মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও আগের মতোই কাজ করে যাবো। শিশু রাজন হত্যা সম্পর্কে তিনি বলেন, মর্মান্তিক ও হৃদয়বিদারক এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।এ সময় প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত স্থপতি ইয়াফেস ওসমান, নতুন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রতিমন্ত্রী তারানা হালিম ও নুরুজ্জামানও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ ছাড়া আওয়াম...
পাটুরিয়া-দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঈদ উপলক্ষে ফেরিতে যাত্রীবাহী যানবাহন পারাপার নির্বিঘ্ন ও ঘাট এলাকায় যানজট নিরসনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে বুধবার সকাল থেকে এ রুটে ট্রাক পারাপার বন্ধ রয়েছে। তবে কাঁচামাল, শিশুখাদ্য ও জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম-কমার্স) জিল্লুর রহমান জানান,  প্রতিবছরের মতো এবারো ঈদে এই নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন এবং যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যবস্থার মধ্যে ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে নৌরুটে ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তই  বুধবার  সকাল ৬টা থেকে কার্যকর করা হয়েছে।জিল্লুর রহমান আরো জানান, বিশেষ ব্যবস্থার মধ্যে যানবাহনে পারাপারে এ নৌপথ...
সাকিবের নতুন মাইলফলক

সাকিবের নতুন মাইলফলক

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট ও চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।একই সঙ্গে আবদুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুইশ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার চট্টগ্রামের মাটিতে শুরুতেই ফাফ ডু প্লেসিসকে আউট করেন সাকিব। এরপর হাশিম আমলার উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দুইশ উইকেটের স্বাদ নেন বাঁহাতি এই স্পিনার।সাকিবের আগে দুইশ উইকেট ও চার হাজার রানের এলিট ক্লাবে নাম লেখান শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস ও ক্রিস ক্রেয়ানস।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ২০৭ উইকেট নিয়েছেন ১৫৩ ম্যাচ খেলে। এরপরই আছেন সাকিব আল হাসান।...
পবিত্র শবে কদর আজ

পবিত্র শবে কদর আজ

জাতীয়, বিশেষখবর, স্লাইড
আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত-বন্দেগির মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র শবে কদর পালন করা হবে।প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়।ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে ইসলামের শ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদের (সা.) অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্র্নিধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম এবং এই রাত অত্যন্ত পূণ্যময় হিসেবে বিবেচিত।কোরআনের সুরা কদরে উল্লেখ আছে, হাজার মাস উপাসনায় যে পূন্য হয়, কদরের এক রাতের উপাসনা তার চেয়ে উত্তম। লাইলাতুল কদরের রাতে সৎ এবং ধার্মিক মুসলমানদের ওপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করে।লাইলাতুল কদর সম্পর্কে মহানবী বলেন, যে ব্যক্তি এ রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ ত...
শাহজালালে ৪ কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ

শাহজালালে ৪ কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা ১৩৮ কেজি ওজনের স্তন ক্যান্সার ও পোস্টেট ক্যানসার নিরাময়ে ব্যবহৃত বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।মঙ্গলবার সকালে প্রায় ৪ কোটি টাকা মূল্যের এ ওষুধ জব্দ করা হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতের মহাপরিচালক ড. মঈনুল খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, ওষুধগুলো মিজান ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির নামে গত ৮ জুন আর্জেন্টিনা থেকে বাংলাদেশে আসে। ওষুধগুলো উচ্চ সংবেদনশীল। কোনো সংরক্ষণ ব্যবস্থা ছাড়াই উন্মুক্ত পরিবেশে রাখা হয়েছিল ওষুধগুলো। ওষুধ প্রশাসনের কোনো কাগজপত্র না থাকায় এগুলো জব্দ করা হয়েছে।এ ব্যাপারে মিজান ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ওষুধগুলো আমদানির বিষয়টি অস্বীকার করেন।এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক সাগুফতা মাহজেবিন।...
ঋণখেলাপি মামলার সমনের জবাব দিলেন খালেদা

ঋণখেলাপি মামলার সমনের জবাব দিলেন খালেদা

জাতীয়, স্লাইড
সোনালী ব্যাংকে ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণখেলাপি মামলার সমনের জবাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত পুত্র আরাফাত রহমান কোকোর মালিকানাধীন এ শিল্প প্রতিষ্ঠানের ৪৫ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে জবাব দেন তিনি।বাকি বিবাদীদের জবাব দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার প্রথম অর্থঋণ আদালত। ব্যর্থতায় ওইদিন মামলায় ইস্যু গঠন করা হবে।মঙ্গলবার মামলার সমনের জবাব দাখিলের দিন মঙ্গলবার ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদার ও জয়নাল আবেদীন মেজবাহ এ জবাব দাখিল করেন। মামলার ১১ নম্বর বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত হয়ে জবাব দাখিলের জন্য সময়ের আবেদন জানান ড্যান্ডি ডাইংয়ের পরিচালক কাজী গালিব আব্দুস সাত্তার। তিনিসহ অন্য বিবাদীদের জবাব দাখিল ব্যর্থতায় ইস্যু গঠনের জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেন অর্থঋণ ...
একাদশ শ্রেণিতে ভর্তি : অনলাইনে তৃতীয় দফা ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি : অনলাইনে তৃতীয় দফা ফল প্রকাশ

জাতীয়, বিশেষখবর
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তৃতীয় দফায় ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এতে ১ লাখ ৮ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় দফায় উন্নীতরা আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ভর্তির সুযোগ পাবেন।২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য ২৮ জুন মধ্য রাতে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী।এরপর দ্বিতীয় দফায় ৬ জুলাই ফল প্রকাশ করা হয়। এতে প্রথম দফায় বাদ পড়া ১০ হাজার ৭২৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।প্রথম মেধাতালিকা প্রকাশের পর নানারকম অসঙ্গতি দেখা যাওয়ায় বিলম্ব ফি ছাড়া আগামী ২৬ জুলাই পর্যন্ত ৪ দফায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।...