Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

ঢাকায় লতিফ সিদ্দিকী

ঢাকায় লতিফ সিদ্দিকী

জাতীয়
  গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আচমকা দেশে ফিরেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গতকাল রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দেয়ায় মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার হন তিনি।  দেশে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হওয়ায় তখন ফেরার উদ্যোগ নেননি আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডিয়াম সদস্য। তিনি নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে ভারতে যান। সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজের দেয়া বক্তব্যের পক্ষে কথা বলেন লতিফ সিদ্দিকী। বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলেও বেশ কিছু বক্তব্য রাখেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে সারা দেশে মামলা দায়ের হয়। এসব মামলায় সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা মাথায় নিয়েই গতকাল তিনি দেশে ফিরলেন। রাত ...
বিএনপিকে দেশ থেকে তাড়াতে হবে : মায়া

বিএনপিকে দেশ থেকে তাড়াতে হবে : মায়া

বিশেষখবর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই হবে না, তাদের লালন-পালনকারী বিএনপিকেও এ দেশ থেকে তাড়াতে হবে। আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগরী আওয়ামী লীগের এ নেতা বলেন, জামায়াত-শিবির এ দেশের জন্য বিষফোড়া। যারা জামায়াত-শিবির করে, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই যারা এদের পৃষ্ঠপোষকতা ও লালন-পালন করেছে, তাদেরও এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। তিনি বলেন, জনগণের দাবি, আগামী বিজয়ের মাসেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। মন্ত্রী আরো বলেন, সংবিধান মতে ২০১৯ সালে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে এখন তো তাদের আমও গেছে ছালাও গেছে। আগামীতে গাছটিও হারাবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগের সভাপতি সাঈদুর রহমান।...
লতিফকে গ্রেপ্তার না করলে এই মুহূর্তে ঢাকা ঘেরাও

লতিফকে গ্রেপ্তার না করলে এই মুহূর্তে ঢাকা ঘেরাও

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিমানবন্দর থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে ঢাকা ঘেরাও করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। একই দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ।রবিবার রাতে উভয় সংগঠনের পক্ষ থেকে দুই মুখপাত্র এ ঘোষণা দেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাংবাদিকদের ফোনে বলেছেন, লতিফ সিদ্দিকীকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা না হলে এই মুহূর্ত থেকে ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশেল সদস্য সচিব মুছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, লতিফ সিদ্দিকীকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা না হলে দুর্বার আন্দোলন করা হবে। নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে এ বিবৃতি দিয়েছেন তারা। এর কিছুক্ষণ পরই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকীকে বিমানবন্দর থেকে দেশের মাটিতে নামতে দেওয়া হলে ঢাকা ঘেরাও এব...
খালাস চেয়ে আপিল করছেন নিজামী

খালাস চেয়ে আপিল করছেন নিজামী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর খালাস চেয়ে আপিল আবেদনের প্রস্তুতি নেয়া হয়েছে। আজ রবিবার দুপুর দেড়টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।...
জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আওয়ামী লীগ

জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আওয়ামী লীগ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জঙ্গিবাদের উত্থান হয়েছিল আওয়ামী লীগের আমলে। অথচ এখন বিএনপিকে নতুন করে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর ষড়যন্ত্র শুরু হয়েছে।' আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। 'বিএনপি জঙ্গিবাদী সংগঠন' তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রতিবাদে ফখরুল বলেন, 'আপনি (ইনু) অতীত ইতিহাস একেবারেই ভুলে গেছেন। সেই সঙ্গে তো জনগণকেও ভুলিয়ে দিতে চান। কিন্তু আপনারাই জঙ্গিবাদ শুরু করেছিলেন। আপনার আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ গঠন করে ত্রিশ হাজার মানুষকে হত্যা করেছিলেন। এর জন্য আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।' আওয়ামী লীগকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আখ্যায়িত করে তিনি বলেন, 'অস্ত্র তাদের হাতে, বোমা মারছ...
জিতেই চলেছে বাংলাদেশ

জিতেই চলেছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  ‘একজন নয়, দলের ১১ জনকে পারফরমেন্স করতে হবে।’- দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দলকে এমনই মন্ত্র দিয়েছিলেন। সেই মন্ত্রে উজ্জীবিত টাইগাররা জয় তুলে নিয়েছে ৬৮ রানে। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচে সাকিব আল হাসান সেঞ্চুরি ও ৪ উইকেট নিয়ে দলকে ৮৭ রানের জয় উপহার দিয়েছিলেন। কিন্তু গতকাল সাকিবের ব্যাটে শূন্য আর বল হাতে এক উইকেটের পরও দল জয় ছিনিয়ে এনেছে সম্মিলিত নৈপুন্যে। টসে জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও বিজয়ের ১৫৮ রানের জুটি। শেষ দিকে মুমিনুল হকের অপরাজিত ৩৩ মিলে জিম্বাবুয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫২ রানের। তবে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির পরপর তিন আঘাতে মনোবল ভেঙে যায় জিম্বাবুয়ের। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আরাফাত সানির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮৩ রানে গু...
সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্ব : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্ব : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা যুদ্ধের চেতনায় সমুজ্জ্বল সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্ব। তার সরকার সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, দক্ষ, আধুনিক এবং সুসজ্জিত বাহিনী হিসেবে দেখতে চায়। এজন্য প্রয়োজনীয় সবকিছুই আমরা করবো। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা এই বাহিনীর অব্যাহত সমৃদ্ধি চাই। আমরা আশা করি সুশৃঙ্খল ও পেশাগত দক্ষতা বজায় রেখে জাতি গঠনে সশস্ত্র বাহিনী আরো অবদান রাখবে। সংবর্ধনায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের স্ত্রীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং কূটনীতিকবৃন্দ সংবর্ধনায় যোগ দেন। সংবর্ধনায় বক্তব্য প্রদান...
এখন দেশে নজিরবিহীন অরাজকতা চলছে : বি চৌধুরী

এখন দেশে নজিরবিহীন অরাজকতা চলছে : বি চৌধুরী

জাতীয়, বিশেষখবর
৫ জানুয়ারির একজোটীয় নির্বাচনের ফলে এখন দেশে নজিরবিহীন অরাজকতা চলছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।  এসময় সরকারের পদত্যাগ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি। শুক্রবার বিকল্প যুবধারার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যুবধারার সভাপতি ওবায়দুর রহমান মৃধার সভাপতিত্বে  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান,  যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, যুবধারার সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান বাচ্চু, জাহাঙ্গীর আলম নিশি, সাইফুল ইসলাম শোভন, আলমগীর কবির মিলু, মোস্তফা সারোয়ার প্রমুখ। বি, চৌধুরী বলেন, এই অরাজকতায় সরকারি দল ও ছাত্রসংগঠনের গ্রুপ-উপগ্রুপের কোন্দলে হতাহত হচ্ছে ছাত্ররা। সরকারে মধ্যেও অরাজকতা চলছে দাবি করে সাবেক এই রাষ্...