ক্ষোভের আগুনে ফার্গুসন কঠোর মনোভাব ওবামার
যুক্তরাষ্ট্রের ফার্গুসনে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ অবস্থায় মিসৌরির গভর্নর জে নিঙ্ন সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়িয়েছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে চলমান এ আন্দোলনের ঢেউ দেশটির অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ছে। এদিকে আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, আদালতের রায় কারো মনমতো নাও হতে পারে। তাই বলে রায়ের বিরুদ্ধে ধ্বংসাত্দক কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। যারা পরিস্থিতি খারাপ করছে তাদের আইনের আওতায় আনা হবে। তাদের শাস্তি পেতে হবে। এদিকে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যাকারী পুলিশ সদস্যকে অভিযোগ থেকে গ্র্যান্ড জুরি বোর্ড অব্যাহতি দেওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার সেন্ট লুইস এলাকার রাস্তাঘাট বন্ধ করে দেন বিক্ষুব্ধ জনতা। যানবাহনে আগুন দেওয়া ছাড়াও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে ইতিমধ্যে বেশ ক...






