রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার ঘোষণা মিয়ানমারের।
Uncategorized, অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এই তথ্য জানান। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষ ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার জন্য যোগ্য বলে চিহ্নিত করেছে।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। এর মধ্যে ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য ছবি ও নাম যাচাই করা বাকি রয়েছে...







