Monday, July 27Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

মীরসরাইয়ে কন্টেইনারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মীরসরাইয়ে কন্টেইনারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে মালবাহী কন্টেইনারের ধাক্কায় অহিদ সওদাগর (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিএনজি গাড়ির মালিক অহিদ প্রতিদিনের মতো গাড়ি ভাড়া তুলে উপজেলার হাদি ফকির হাট থেকে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এসময় চট্টগ্রামগামী একটি মালবাহী কন্টেইনার অহিদকে ধাক্কা দিলে আহত অবস্থায় তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত অহিদ সওদাগর উপজেলার নয়দুয়ারিয়া এলাকার বাসিন্দা।...