Monday, October 26Welcome khabarica24 Online

আলালসহ ৬১ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ

alal_171905
নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬১ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকিয়া পারভীন আলালসহ ৬১ নেতাকর্মীর জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আসামি পক্ষে এ্যাডভোকেট তহিদুল ইসলাম জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।গত ২৫ অক্টোবর মোহাম্মদপুরে আলালের বাসা থেকে আলালসহ সংগঠনটির ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ওই দিন রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেন।