Sunday, October 25Welcome khabarica24 Online

সারা দেশে বিদ্যুৎ বিপযর্য়ের কারণ

image_146133.image_146071.electricity-prices
ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারাস্থ সাবস্টেশন বিকল হয়ে পড়ায় সারা দেশে বিদ্যুৎ বিপযর্য় দেখা দিয়েছে। শনিবার সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে হঠাৎ করেই ভেড়ামারার সাবস্টেশনে কারিগরি ক্রটি দেখা দেয়। এ সময় বিকট শব্দে বিদ্যুৎ আমদানি বন্ধ হওয়া ছাড়াও জাতীয় গ্রিড থেকে বিছিন্ন হয়ে যায়। এ সময় সারা দেশে উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ফলে ধ্স নামে বিদ্যুৎ উৎপাদনে। জাতীয় গ্রিড লাইন ফেল করে সারা দেশে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপযর্য়।
ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারা সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন জানিয়েছেন, সকাল থেকেই স্বাভাবিক অবস্থায় ভারত থেকে বিদ্যুৎ আসছিল। কিন্তু হঠাৎ করেই ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে ভেড়ামারার সাবস্টেশনে ক্রটি দেখা দেয়। এ সময় লাইন বিকল হয়ে পড়ে। সারা দেশের সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিড লাইন ফেল করে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপযর্য়। তিনি জানান, চেষ্টা করা হচ্ছে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের। বিকেল ৪টার পর্যন্ত কোনো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার সংবাদ পাওয়া যায়নি। ভেড়ামারা ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক রুহুল কুদ্দুস জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ার সময় এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল। পরে ঢাকা থেকে কেন্দ্রটি চালু করার নির্দেশ দেওয়া হলে আমরা চালু করি। বর্তমানে ৩নং ইউনিট চলচ্ছে। কিন্তু কোনোভাবেই জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া যাচ্ছে না।