Friday, September 11Welcome khabarica24 Online

বরিশালে বাসচাপায় নিহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুরে হানিফ পরিবহণের একটি বাসের চাপায় ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একাধিক দোকান ও অন্য যানবাহনকে চাপা দেয়। পরে এটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে।উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও পাঁচজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি।