Tuesday, July 28Welcome khabarica24 Online

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

nikoj_10474

কক্সবাজারের রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ বঙ্গোসাগরের মোহনায় গোসল করতে নেমে আরিফুর রহমান (৮) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে তারা কয়েক বন্ধু মিলে গোসল করতে নেমে ভেসে যায়। আরিফুর রহমান পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী ছাত্র এবং ওই এলাকার দিদারুল আলমের ছেলে। খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, আরিফসহ কয়েকজন বিকেলে সৈকতে গোসল করতে নামে। এসময় আরিফ স্রোতের টানে ভেসে যায়। তার সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।