Friday, September 11Welcome khabarica24 Online

আইনজীবীদের সমাবেশে যোগ দেবেন খালেদা

24163_x3

নারায়ণগঞ্জে সাতজন খুনসহ সারা দেশে গুম-অপহরণের প্রতিবাদে আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেবেন বিরোধী জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২৪শে মে সুপ্রিম কোর্ট এলাকায় ওই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ এবং নারায়ণগঞ্জে সাত হত্যাসহ সারাদেশে গুম, অপহরণ ও হত্যার প্রতিবাদে সারাদেশের আইনজীবীদের নিয়ে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।