Tuesday, July 28Welcome khabarica24 Online

এসএসসির ফলাফল শনিবার

23659_ssc

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হবে। এদিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এর পর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর মোবাইল এসএমএস ও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবে।মোবাইল মেসেজে ফলাফল: মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSC ও মাদরাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি স্পেস দিতে হবে। এর পর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখতে হবে। এর পর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।