Friday, September 11Welcome khabarica24 Online

শামীম ওসমানের মামা শ্বশুরের কারখানাতে নূর হোসেনের প্রাইভেটকার

N.+Gong+(1)

নারায়ণগঞ্জের প্যানেল মেয়রসহ সাতজনকে অপহরণ করে হত্যা মামলার আসামি নূর হোসেনের প্রাইভেটকার এমপি শামীম ওসমানের মামা শ্বশুর জালালের গ্লাস কারখানা থেকে উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে শিমড়াইল মোড় বাসস্ট্যান্ড এলাকায় ‘জিএম গ্লাস’ গ্লাস কারখানার ভেতরে থেকে এফ প্রিমিয়াম (ঢাকা মেট্রো-২৯-৮৮-৬২) নামে মাইক্রোবাস উদ্ধার করেছে।ওই কারখানার মালিক জালাল নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের মামা শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপারজাকারিয়া অভিযান চালানোর কথা স্বীকার করে জানান, জিএম গ্লাস কারখানার ভেতর থেকে নূর হোসেনের ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়েছে।