Monday, September 21Welcome khabarica24 Online

মায়ের কবরের পাশেই শায়িত হলেন এবিএম মূসা

image_71563.a-b-m-musha-02

 

মা সাজেদা বেগমের কবরের পাশেই শায়িত হলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর শেষ ইচ্ছানুযায়ী ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামের ডিপটী বাড়িতে মায়ের কবরের পাশেই তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে রাত ৯টার দিকে স্থানীয় আলী আজ্জম উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন। এখানে জানাজার আগে সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মরহুমের ভগ্নিপতি আব্দুর রহমান, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহাম্মদ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম, মরহুমের ছোট ভাই মো. শাহজাহান ও মো. ইব্রাহিম। এখানে ফেনী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।এর আগে সন্ধ্যা ৭টায় ফেনীর মিজান ময়দানে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির খোন্দকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের নেতা ও সাংবাদিকসহ সাধারণ মানুষ অংশ নেয়।