Friday, September 11Welcome khabarica24 Online

সরকারের পতন ঘটানোর মতো শক্তি খালেদার নেই

image_49405.kamrul islam

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া কিংবা বিএনপির সাংগঠনিক শক্তি এত বেশি নেই যে তারা সরকারের পতন ঘটায়।  আজ বৃহস্পতিবার বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের অডিটরিয়ামে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও শিক্ষার্থীদের মধ্যে পুলিশ সম্পর্কে ইতিবাচক সেতুবন্ধন সৃষ্টির অভিপ্রায়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কামরুল বলেন, জনগণের সেবার মধ্যে দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রার মাধ্যমে বর্তমান সরকার তার মেয়াদ পূর্ণ করবে। এতে ভয়ের কিছুই নেই। সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল দেশে শান্তি প্রতিষ্ঠা করা। সরকার তা করতে সফল হয়েছে। এ সময় খাদ্যমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, মাদকের কালো থাবায় যুবসমাজ আজ বিপথে ধাবিত হচ্ছে। মাদকের কুফল সম্পর্কে তাদের আরো সচেতন ভূমিকা পালন করারও আহ্বান জানান মন্ত্রী।