Thursday, February 26Welcome khabarica24 Online

শনিবার সারাদেশে উপজেলা পর্যায়ে ১৮ দলের বিক্ষোভ

bnp-logo

নিজস্ব প্রতিনিধি

আগামী শনিবার সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেছে ১৮ দল। সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, আলোচনা করতে হলে প্রধানমন্ত্রীকে বলতে হবে, তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আলোচনা চান কি না?  এরপর আলোচনায় বসবে বিএনপি। জনগণকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী নিজের এজেন্ডা নিয়ে সংলাপ করতে চান বোলে মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। টানা ৬০ ঘণ্টার হরতালে নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই বিক্ষোভ সমাবেশ করে ১৮ দল।

Leave a Reply