Tuesday, July 28Welcome khabarica24 Online

সমমনা সংঘের ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

Mirsarai Sports Photo-0

নিজস্ব প্রতিবেদক : মীরসরাই উপজেলার সামাজিক সংগঠন সমমনা সংঘের আয়োজনে প্রথম ‘সমমনা সংঘ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৪’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্র“য়ারি) রাত সাড়ে নয়টায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় সমমনা সংঘ ক্লাব প্রাঙ্গনে টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এই টুর্ণামেন্টে নিজাম চৌধুরী, পূর্ব পোলমোগরা দলকে ২-১ সেটে হারিয়ে সুজন চন্দ্র মন্ডল, মীরসরাই দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। টুর্ণামেন্ট শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন।

উক্ত ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা সমমনা সংঘের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন টুটুলের সঞ্চালনায় এবং সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমমনা সংঘের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, মাতৃকা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. গোলাম সরওয়ার মেহেদী, কবি ও সাহিত্যিক মু. সাইফুদ্দীন মীর শাহীন, সাংবাদিক এম আনোয়ার হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম নুর উদ্দিন, আরিফুল ইসলাম, সজীব উদ্দিন, ফোরকান উদ্দিন, মুরাদ হোসেন, মোরশেদ হোসেন, মোহাম্মদ রনি, বেলাল উদ্দিন। গত ১৭ জানুয়ারি উদ্বোধন হওয়া এই টুর্ণামেন্টে উপজেলার ১৬ টি দল অংশগ্রহণ করে।