
বিশেষ প্রতিনিধি – গ্রামীণ মানুষের চোখের আলো ফেরাতে এক মানবিক যাত্রার নতুন অধ্যায়ের সূচনা হলো। ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ থেকে মীরসরাইয়ের আমান উদ্দিন ভুঁইয়া বাড়িতে স্বল্পপরিসরে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাত্রা শুরু করে জালালাবাদ কমিউনিটি আই হাসপাতাল ফ্যাকো সেন্টার। আজ সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় মীরসরাই শাখার জন্য ভবন নির্মাণের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের পেছনে রয়েছে স্থানীয় জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, “আমাদের লক্ষ্য— মীরসরাইয়ের প্রতিটি মানুষ যেন আধুনিক চক্ষু সেবা পান, সুলভ মূল্যে ও মানবিক পরিবেশে।”

হাসপাতালটি শুধু একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়, এটি হয়ে উঠবে ভালোবাসা, দায়িত্ববোধ এবং গ্রামের মানুষের প্রতি অঙ্গীকারের প্রতীক।
হাসপাতালের স্বত্বাধিকারী চক্ষু বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম ভুঁইয়া এ সময় সকলের কাছে দোয়া চান, যেন এই মহৎ উদ্যোগে আল্লাহ বরকত দান করেন এবং আরও বেশি মানুষের চোখে আলো ফিরিয়ে আনা সম্ভব হয়।
