Thursday, February 26Welcome khabarica24 Online

কদম ফুল :: সুবর্ণা রাণী নাথ

 

আসতে পারতে না হয়,শ্রাবণের ধারা হয়ে,
কলমিলতা হয়ে রাখতাম জড়িয়ে,
সারাদিন শুনাতাম বাদলের গান,
সাথে থাকত তোমার মাতাল ঘ্রাণ।

কখনো রিমঝিম শব্দে,কখনো বা
অঝোর ধারায় ঝরতো বর্ষণ।
এমনি দিনে পেতাম যদি
তোমারই দর্শন।

এমন দিনে হতে পারে কিছু ভুল
হোকনা,সমস্যা কি?
কারণ তুমিতো আমার সেই
প্রিয় কদমফুল।।