Friday, September 11Welcome khabarica24 Online

কমিশনের তথ্যমতে, ভোট পড়েছে ৩৯.৬৬%

sangsad-nirbachan-2

 

দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনে মোট ভোটার ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৭৫৪ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১ কোটি ৭০ লাখ ২৮ হাজার ৫০৭ জন। সে হিসেবে এবারের নির্বাচনে ১৪৭ আসনে ভোটের গড় দাঁড়িয়েছে ৩৯.৬৬ শতাংশ। সহিংসতার কারণে স্থগিত করা হয়েছে ৮টি আসনের ৩৯২টি কেন্দ্রের ভোটগ্রহণ। এসব আসনের ভোটার সংখ্যা ১০ লাখ ৮ হাজার ২৫৫ জন। ভোটগ্রহণের পরদিন সোমবার নির্বাচন কমিশনের দেয়া ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।নির্বাচন শেষে একদিন পেরিয়ে গেলেও ইসি থেকে শতকরা ভোটের হার জানানো হয়নি। সবগুলো আসনের ফলাফল হাতে পেলেই সে হিসাব জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তবে ইসি সূত্র জানিয়েছে, ৩৯ শতাংশেরও বেশি ভোট পড়েছে এবারের নির্বাচনে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৫১ লাখ ৮ হাজার ১৭৪ জন ভোট দিয়েছেন। আর সবচেয়ে কম ভোট পড়েছে সিলেট বিভাগে। এ বিভাগে ১০ লাখ ৬৫ হাজার ৮০৬ ভোট পড়েছে। ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট অনুষ্ঠিত হয়েছে ১৪৭ আসনে। এদিকে নির্বাচনের দিন স্থগিত করা হয় ৮ আসনের ভোটগ্রহণ। স্থগিত হওয়া আসনগুলোতে ১৬ জানুয়ারি  ভোটগ্রহণ করা হবে।

Leave a Reply