Tuesday, July 28Welcome khabarica24 Online

করেরহাটে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ের জোরারগঞ্জে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৭ জুলাই সকালে ১ নং করেরহাট ইউনিয়নের পোল্ট্রি খামারের সামনে একটি টাওয়ারের মধ্যে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত সামিনা আক্তার (১৯)। সাইবেনী খিল এলাকার ইলিয়াছ মিয়ার কন্যা। সে করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে মেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তাঁর বাবা বাড়িতে ছিলেন না। পরে সকালে বাড়ির পাশের একটি টাওয়ারে গলায় ফাঁস অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি ঘটনার সুষ্ঠুতদন্ত দাবী করেন।