Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে সাবেক কাউন্সিলর জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা জামায়াতের সাধারণ সম্পাদক বারইয়ারহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল হুদা হামিদীকে (৪৬) গতকাল ২৫ এপ্রিল (বুধবার) দুপুর ১টায় সময় জামালপুর গ্রাম থেকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, বুধবার দুপুরে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের নেতৃত্বে এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, এএসআই আল-ইমরান পাটোয়ারী অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সাবেক কমিশনার নুরুল হুদা হামিদীকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ জানান, নুরুল হুদা হামিদীর বিরুদ্ধে একাধিক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।