Friday, September 11Welcome khabarica24 Online

বিজয় দিবসে শহীদ বেদীতে মীরসরাই প্রেস ক্লাবের শ্রদ্ধা অর্পন

বিজয় দিবসে শহীদ বেদীতে মীরসরাই প্রেস ক্লাবের শ্রদ্ধা অর্পন
নিজস্ব প্রতিনিধি :
মহান বিজয় দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে মীরসরাই প্রেস ক্লাবের নের্তৃবৃন্দ। বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীদে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবস উৎযাপন করেছে। এসময় উপজেলা প্রসাশন কর্তৃক পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ১৬ ডিসেম্বর শনিবার ভোরে এই শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ-সভাপতি রনজিৎ কুমার ধর, আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ন সম্পাদক রাজিব মজুমদার, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, সাহিত্য সম্পাদক শরীফ উদ্দিন শিবলু, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, গত্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, সদস্য রিপন গোপ পিন্টু, কামরুল ইসলাম, রেজা তানভীর, সানোয়ারুল ইসলাম রনি, তৌহিদুল ইসলাম, আব্দুল মান্নান রানা।