Tuesday, July 28Welcome khabarica24 Online

চার বছরের শিশুকে হত্যা করলেন বাবা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে শাহীন নামের চার বছর বয়সী এক শিশুকে ছুঁড়ে মেরে হত্যা করেছে তার মাদকাসক্ত বাবা।

রোববার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মাতুয়াইলের পশ্চিমপাড়ার কাজীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা এনামুলকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

এনামুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। সাত সন্তানের মধ্যে শাহিন ছিল সবার ছোট। তার স্ত্রীর নাম আসমা বেগম।

জানা গেছে, এনামুল মাদকাসক্ত। এজন্য পরিবারের অন্য সদস্যদের মধ্যে উল্টাপাল্টা আচরণ করতেন। আজ সন্ধ্যায় ঘরে শাহীন একা ছিল। এ সময় এনামুল তাকে ছুড়ে ফেলে দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সেখানে গিয়ে এনামুলকে আটক করে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।