Tuesday, July 28Welcome khabarica24 Online

রওশনের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

chunnu

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। রাজধানীর গুলশান-২ এ পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বাসা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি অংশ নিচ্ছে।’জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না’- দলের আরেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মুজিবুল হক চুন্ন বলেন, এটা উনার বিষয়, আমি এ বিষয়ে জানি না। আমি এতো টুকু বলবো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ম্যাডামসহ (রওশন এরশাদ) আমাদের নির্বাচনে যেতে হচ্ছে।শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদের বলেন, সবদল অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, চেয়ারম্যান একথা জানিয়েছেন। তিনি তার সিদ্ধান্তে অটল আছেন। আমরা নির্বাচনে যাচ্ছি না।

Leave a Reply