নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া পাহাড়ি ঝর্ণার কূপে ডুবে অনিমেষ দে (২৭) নামে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় এর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। চট্টগ্রাম উত্তর এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানান গত সোমবার (১৫আগষ্ট) রাত ৯ টায় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার লাশ উদ্ধার করে মীরসরাই থানায় হস্তান্তর করে। নিহত অনিমেষ ফকিটছড়ি উপজেলার নিরঞ্জন দে’র ছেলে। তিনি জানান অনিমেষ দে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তৈল ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগ থেকে সদ্য ¯œাতক উত্তীর্ণ হয়েছে।
মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান গত সোমবার শেষ বিকেলে উক্ত যুবক বন্ধুদের সাথে ঝর্ণায় বেড়াতে নিখোঁজ হবার পর মীরসরাই ফায়ার সার্ভিস ও পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে রাত ৯টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে। নিহত অনিমেষ এর সাথে থাকা অপর দর্শনার্থি বন্ধু তানভীর আলম জানান, তারা তিন বন্ধু চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকার উক্ত নাপিত্তাছড়া পাহাড়ি ঝর্ণা দেখতে আসে। পাহাড়ের ওপর থেকে নামার পথে পা পিছলে অনিমেষ দে কুপে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন মীরসরাই ফায়ার সার্ভিসে খবর দিয়ে তারা ঘটনাস্থলে আসে।
মীরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার শফিুকল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি বুঝে ডুবুরি দলকে দ্রুত চট্টগ্রাম আনান। ডুবুরী দল এসেই তার মৃতদেহ উদ্ধার করে। রাত ১০টা নাগাদ মীরসরাই থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম পিপিএম জানান নিহতের পরিবার ও স্বজনদের খবর দেওয়া হয় এবং রাত ১২টা নাগাদ মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

