Saturday, October 24Welcome khabarica24 Online

জোরারগঞ্জ থানায় একদিনে ১৪ জন আটক

Mirsarai ctg atok photo 1.8

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানায় একদিনে ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামী। গত (৩০জুলাই) রবিবার রাতে জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, রবিবার রাতে বারইয়ারহাট কমফোট হাসপাতালের সামনে থেকে ৩শত পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান (২১) নামে একজনকে আটক করা হয়। সে গোপালগঞ্জে কোটালিপাড়ার অধিবাসী। একই সময় বারইয়ারহাটের আরাফাত হোটেলের সামনে থেকে ৫ বোতল ফেনসিডিল সহ ফজলুল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ১২ আসামীসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানা তাদের এই অভিযান অব্যাহত থাকবে ।