Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বিষ ঢেলে ১৫ লক্ষ টাকার মাছ নিধন

mach

নিজস্ব প্রতিবেদক:

মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে মৎস্য প্রকল্পে মাছ ঢেলে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে দক্ষিণ অলিনগর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন ভূক্তভোগী মৎস্য চাষী সাইফুদ্দিন চৌধুরী মাসুদ। সাইফুনদ্দিন চৌধুরী মাসুদ বলেন, এক বছর পূর্বে আমার মৎস্য প্রকল্পে তেলাপিয়া, রুই, মৃগেল ও সিলভারকার্প জাতের প্রায় ১৫ লাখ টাকা মুল্যের মাছ চাষ করি। আসছে রমজানে মাছগুলো বিক্রির সীদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু গতকাল রাতে কে বা কারা প্রকল্পে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলেছে। মৎস্য প্রকল্পে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়টির সত্যতা স্বীকার করে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শোয়াইব বলেন, যারা এমন কাজ করেছে তারা অমানুষ। কোন মানুষ এমন জনগ্য কাজ করতে পারেনা।