Saturday, October 24Welcome khabarica24 Online

জাহেদুল ইসলাম সুজন সভাপতি, আমির হোসেন সাধারণ সম্পাদক,জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

y

নিজস্ব প্রতিনিধিঃ উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল রোজ শনিবারমীরসরাই উপজেলার ছাত্রলীগের আহবায়ক কমিটির স্বাক্ষরিত প্রেস বিবৃতির মাধ্যমে মোঃ জাহেদুল ইসলাম সুজন কে সভাপতি ও মোঃ আমির হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয় ।
এই ব্যাপারে মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা জানান, চলতি বছরের গত ২০ ফ্রেবুয়ারী মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও অনিবার্য কারণে কমিটি ঘোষনা করা হয় নি। আজ ১৬ এপ্রিল (শনিবার) মোঃ জাহেদুল ইসলাম সুজন কে সভাপতি এবং মোঃ আমির হোসেন সাধারণ সম্পাদক হিসেবে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।