Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত- কামরুল সভাপতি, আলাউদ্দিন সাধারণ সম্পাদক

picsay
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) উপজেলার আবুতোরাবে সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কামরুল আলম, আমজাদ হোসেন তুহিন সভাপতি পদে ও আলা উদ্দিন, ফেরদৌস করিম চৌধুরী সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধিতা করেন। সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটে কামরুল আলম সভাপতি ও মোঃ আলাউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন চেয়ারম্যান, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মেম্বার, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য জাহিদুল আফছার জুয়েল, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।