Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে তামরীজ একাডেমির শিক্ষার্থীদের মাঝে খবরিকার শীতবস্ত্র বিতরণ

DSC_0158 copy
নিজস্ব প্রতিবেদক: আজ ৩ ফেব্রুয়ারি বুধবার পাক্ষিক খবরিকার উদ্যোগে মীরসরাই তামরীজ একাডেমির শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় একাডেমির প্রাঙ্গনে। মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তামরীজ একাডেমির শিক্ষক মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তামরিজ একডেমির প্রতিষ্ঠাতা সাইফুল্লা, শিক্ষক জসিম উদ্দিন, পাক্ষিক খবরিকার উপদেষ্টা সম্পাদক শাহ এমরান ও খবরিকার সহ- বার্তা সম্পাদক আকাশ ইকবাল।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে খবরিকা তোমাদের শীতবস্ত্র বিতরণ করছে। তোমরা পড়া লেখা করে বড় হয়ে খবরিকার মতো অন্য দরিদ্র শিক্ষার্থী ও দরিদ্র মানুষদের সাহয্য করবে।
তামরীজ একডেমির প্রায় শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।