Friday, September 11Welcome khabarica24 Online

জোরারগঞ্জ দক্ষিণ বাজারের উদ্যোগে সীরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন

20151218_003429
নিজস্ব প্রতিবেদক : জোরারগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে গতকাল (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১২ টা পর্যন্ত জোরারগঞ্জ জনতা মার্কেট চত্বরে সীরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর খতিব আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ মোঃ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানী, বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাটকেল ঘাটা ছিদ্দিকীয়া মাদ্রাসার প্রিন্সিপাল সু-মধুর কণ্ঠস্বর মুফতি হাজী মনিরুল হক সাহেব, জোরারগঞ্জ ছুটি খাঁ জামে মসজিদের খতীব ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা নূরুল আলম তৌহিদী সাহেব। এতে শত শত মুসল্লী অংশগ্রহণ করেন।

20151218_003408