নিজস্ব প্রতিনিধি, আবুধাবী :
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সবর্বৃহৎ বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান আলম গ্রুপের ২০তম সুপার মার্কেট আবুধাবীস্থ এয়ারপোর্ট রোড়ে উদ্বোধন করা হয়। হাটহাজারী প্রবাসী এম এন আলমের এ প্রতিষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা: মোহাম্মদ ইমরান।
এ সময়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মাসুদুর রহমান, কমার্শিয়াল কাউন্সিলর রফিক আহমেদ, প্রতিষ্ঠানের এম ডি এমএন আলমসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম এন আলম ২০০৫-০৬ সালে ইউএই’তে আলম গ্রুপ অব কোম্পানি প্রতিষ্ঠা করেন। ইউএই ছাড়াও কানাডায় এন আলম ট্রেডিং নামে অপর একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে তার।

