Friday, September 11Welcome khabarica24 Online

পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার হবে

ashraf_100148

 

পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিরা, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা পৃথিবীর যে দেশেই থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে এসে বিচার করা হবে। রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে, প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ ১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে।’দেশের অগ্রগতি তুলে ধরে আশরাফ বলেন, ‘দেশ উন্নতির দিকে যাচ্ছে। যাবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। দল-মত মিলেমিশে কাজে নামতে হবে।