বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না। দেশের কোনো শ্রেণীর মানুষই এদের প্রতি খুশি নয়। শুধু খুশি ৫ শতাংশ মানুষ। যারা এ সরকারকে ভোট দিয়েছে। বাকি ৯৫ শতাংশ মানুষই এ সরকারকে আর দেখতে চায় না।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ঝেড়ে কাশার সময় হয়েছে। ইনিয়ে-বিনিয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি বলুন; শাসক দলের মন্ত্রী-এমপি ও লোকেরা আপনাদের নির্যাতন করছে। সম্পত্তি দখল করছে। মেয়েদের ধর্ষণ করছে।আসাদুজ্জামান রিপন বলেন, পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গতকাল (বৃহস্পতিবার) বলেছে; দেশের বিভিন্ন স্থানে শাসক দলের লোকেরা তাদের সম্পত্তি দখল করছে। তাদের মেয়েদের ধর্ষণ করছে। তারা প্রধানমন্ত্রীর বেয়াই স্থানীয় সরকারমন্ত্রীর নাম উল্লেখ করে বলেছে, ফরিদপুরে হিন্দু জমিদার বাড়ির দেয়াল ভেঙে জায়গা দখল করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য দবিরুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের ভূমি দখল করেছেন।ড. রিপন বলেন, ‘প্রচার করা হয়, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের সংখ্যালগু সম্প্রদায়ের মানুষ নির্যাতন ভোগ করে। কিন্তু প্রমাণিত হয়েছে, বিএনপি নয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দুদের সম্পত্তি জবর-দখল হয়। মানুষ নির্যাতনের শিকার হয়। বর্তমানেও শাসকদলের লোকদের হাতে বিশেষ করে মন্ত্রী-এমপিদের হাতে তারা নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের সম্পত্তি দখল হচ্ছে। মেয়েরাও ধর্ষণের শিকার হচ্ছেন।’তিনি উল্লেখ করেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, ‘‘বাংলাদেশ থেকে কোনো মানুষ ভারতে মাইগ্রেন্ট হয় না। কারণ তুলনামূলকভাবে আমাদের দেশ ভারতের চেয়ে শান্তির দেশ। এখানে ধর্মের নামে হানাহানি হয় না।

