Friday, September 11Welcome khabarica24 Online

সাকিবের নতুন মাইলফলক

sakib_294565

ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট ও চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।একই সঙ্গে আবদুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুইশ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার চট্টগ্রামের মাটিতে শুরুতেই ফাফ ডু প্লেসিসকে আউট করেন সাকিব। এরপর হাশিম আমলার উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দুইশ উইকেটের স্বাদ নেন বাঁহাতি এই স্পিনার।সাকিবের আগে দুইশ উইকেট ও চার হাজার রানের এলিট ক্লাবে নাম লেখান শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস ও ক্রিস ক্রেয়ানস।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ২০৭ উইকেট নিয়েছেন ১৫৩ ম্যাচ খেলে। এরপরই আছেন সাকিব আল হাসান।