Sunday, September 20Welcome khabarica24 Online

শাহজালালে ৪ কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ

pppp_294037

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা ১৩৮ কেজি ওজনের স্তন ক্যান্সার ও পোস্টেট ক্যানসার নিরাময়ে ব্যবহৃত বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।মঙ্গলবার সকালে প্রায় ৪ কোটি টাকা মূল্যের এ ওষুধ জব্দ করা হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতের মহাপরিচালক ড. মঈনুল খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, ওষুধগুলো মিজান ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির নামে গত ৮ জুন আর্জেন্টিনা থেকে বাংলাদেশে আসে। ওষুধগুলো উচ্চ সংবেদনশীল। কোনো সংরক্ষণ ব্যবস্থা ছাড়াই উন্মুক্ত পরিবেশে রাখা হয়েছিল ওষুধগুলো। ওষুধ প্রশাসনের কোনো কাগজপত্র না থাকায় এগুলো জব্দ করা হয়েছে।এ ব্যাপারে মিজান ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ওষুধগুলো আমদানির বিষয়টি অস্বীকার করেন।এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক সাগুফতা মাহজেবিন।