Friday, September 11Welcome khabarica24 Online

কুমিল্লায় মহানগর গোধূলীর সাতটি বগি লাইনচ্যুত, আহত ৪০০

ComillaTrainDe

১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে লাইন উপড়ে ফেলায় কুমিল্লার রাজাপুর স্টেশনে ঢাকাগামী, মহানগর গোধূলীর ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছে চারশত এর অধিক যাত্রী। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শশীদল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেললাইন তুলে ফেলায় এই  দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মরত অবস্থায় থাকা মোঃ আজিজ । আখাউড়া ও লাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দ্বায়িত্বে অবহেলার অভিযোগে লাকসাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

Leave a Reply